ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুলাই, ২০২৬

ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুলাই, ২০২৬ |
রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পুরোহিত সুভাষ দেউরী (২৫)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সাময়িক দায়িত্ব পালনের পাশাপাশি নারিন্দা এলাকায় পুরোহিতের কাজ করতেন এবং একইসঙ্গে ঢাকার একটি আইন কলেজের শিক্ষার্থী ছিলেন। গতকাল সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার পাশাপাশি তার মানিব্যাগ ও দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। দীর্ঘ সময় ধরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকার

পর আজ ভোরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাকে। সুভাষকে হাসপাতালে নিয়ে আসা তার রুমমেট দুর্জয় সাহা গণমাধ্যমকে জানান, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে সুভাষের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ সময় তাকে অপমানজনকভাবে ভিডিও ধারণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়, এবং টাকা না দিলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ছিনতাই হওয়া মোবাইল ফোন ব্যবহার করেই তার বোনসহ পরিবারের বিভিন্ন সদস্যের কাছে টাকা চাওয়া হয়। সুভাষ দেউরী মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে ঢাকার

নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন। তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি ইউনূস সরকারের বাতিল করা বিদ্যুৎ প্রকল্পগুলো আবার শূন্য থেকে শুরু বিএনপি’রঃ গত দুইবছরে গ্রিডে যুক্ত হয়নি এক ইউনিট বিদ্যুৎ চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ‘আমার মা মারা যাচ্ছে, আমি টাকা তুলতে পারছি না’: চট্টগ্রামে বিক্ষুব্ধ ব্যাংকের আমানতকারীরা হিন্দু সেজে মন্দিরে ঢুকে প্রতিমার স্বর্ণালংকার চুরি, ৫ লাখ টাকার গহনাসহ মুসলিম যুবক গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিনা বিচারে আটক না রাখতে বিএনপি সরকারের প্রতি আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের থানায় প্রতিকার না পেয়ে আদালতে: জামায়াত এমপি শাহজাহানের পিএসের বিরুদ্ধে চাঁদাবাজি-সম্পত্তি দখলের মামলা ‘তারেক রহমানই আমাদের নজরুল’: বিদ্রোহী কবির প্রয়াণদিবসে চিফ হুইপ প্রতিদিনই আসছে এলএনজি কার্গো ক্রয়ের খবর, অথচ ৬ দিন ধরে খালি দুটি এলএনজি টার্মিনালঃ জ্বালানী ক্রয়ে লুটপাটের মহাযজ্ঞ এবার সুরেশ্বর বাড়ির ওরস বন্ধের দাবি উগ্রবাদী গোষ্ঠী তৌহিদি জনতার