১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৬

১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৬ |
১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসাবে স্বীকৃতি দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ। পাশাপাশি তা বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম জানান, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ১১ জুলাইকে প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে সিন্ডিকেট। ওইদিন কোন কোন ধরনের কর্মসূচি পালিত হবে, কীভাবে সম্পন্ন হবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তা সিদ্ধান্ত নেবে।’ জানা যায়, ২৪-এর গণ-অভ্যুত্থানে প্রথম পুলিশি হামলায় রক্তাক্ত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ওই বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের অদূরে ছাত্র-আন্দোলন চত্বরে (আনসার ক্যাম্পে) কর্মসূচি পালনকালে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপসহ গুলি চালায় পুলিশ। সেদিন এ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ

করতে গেলে পুলিশ তাদেরও এলোপাতাড়িভাবে পিটিয়েছে। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এই ত্যাগকে সম্মান জানাতে ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে ২০২৫ সালের ১১ জুলাইয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ হিসাবে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত