ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৬

ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ |
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইরান যুদ্ধের কারণে ইউরোপের দেশগুলোর ইতিমধ্যে ১০০ বিলিয়ন ইউরোর বেশি (১১২ বিলিয়ন ডলার) ক্ষতি হয়েছে। এর অর্থনৈতিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি লেখেন, ‘যারা যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছিলাম, আমরা ঠিকই বলেছিলাম—যুদ্ধ চাই না। আমরা জানতাম, শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হবে।’ শুক্রবার ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, যুদ্ধের বিরোধিতাকারীরা শুধু আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দিক থেকেই সঠিক ছিলেন না, বরং এর অর্থনৈতিক ও সামাজিক পরিণতির দিক থেকেও তাদের অবস্থান সঠিক প্রমাণিত হয়েছে। এসব পরিণতির মুখোমুখি হচ্ছেন ইউরোপের সাধারণ নাগরিকেরা। তিনি বলেন,

শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই এর মূল্য দিতে হয়। দুর্ভাগ্যজনকভাবে, এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে। সানচেজ জানান, ক্ষতিগ্রস্ত খাতগুলোকে সহায়তা এবং গাড়ি ব্যবহারকারী নাগরিকদের সুরক্ষায় স্পেনের পার্লামেন্ট ১২ বিলিয়ন ইউরোর (১৩ দশমিক ৪ বিলিয়ন ডলার) বেশি মূল্যের একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। তিনি আরও বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত দ্রুত সম্ভব এই বিপর্যয়ের অবসান ঘটানো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই মেসির নামে নতুন ফুল, পাপড়িতে আর্জেন্টিনার রং দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পর্তুগাল দলে রোনালদোর ফেরা অনিশ্চিত, জানালেন বোন বিশ্বকাপের প্রস্তুতি: ত্রিদেশীয় সিরিজ দিয়ে মাঠে ফিরছে বাংলাদেশ শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, রেমিট্যান্স প্রবাহে নতুন শঙ্কা জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা