সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ October, ২০২৬

সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ October, ২০২৬ |
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চার বিঘা সরকারি মাঠ ট্রাক্টর দিয়ে চাষ করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হেকমত আলী সরকারের বিরুদ্ধে। এতোদিন স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা ওই মাঠে ফুটবল ও ক্রিকেট খেলত। এখন সেখানে চলছে চাষাবাদ। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জমিটি সরকারি বলে নিশ্চিত করেছেন। তবে দখলবাজ জামায়াত নেতা হেকমত আলীর বক্তব্য, জমিটি তাদের নিজস্ব এবং এ নিয়ে মামলা চলছে। ঘটনাটি উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈর পূর্বপাড়া গ্রামের। স্থানীয়দের অভিযোগ, ১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় এবং পরদিন শুক্রবার সকালে সরকার পরিবারের কয়েকজন সদস্য ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করেন।

ফলে খেলাধুলার জন্য মাঠটি আর উপযোগী থাকেনি। ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেনের ভাষ্য, জমিটি সরকারি খাসজমি হিসেবে রেকর্ডভুক্ত। ২০১৯ সালে তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান গৃহহীনদের জন্য সেখানে গুচ্ছগ্রাম নির্মাণের পরিকল্পনা করে মাটি ভরাট করেছিলেন। প্রকল্পটি অনুমোদনে দেরি হওয়ায় তখন থেকে স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা মাঠটিতে নিয়মিত ফুটবল ও ক্রিকেট খেলত। স্থানীয়দের অভিযোগ, মাঠটি চাষ করেছেন হেকমত আলী সরকার, আল-আমিন সরকার, নূর মোহাম্মদ সরকার, ওমর আলী সরকার, হারান সরকার ও তোফাজ্জল সরকার। তাদের এই উদ্যোগে স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার জায়গা বন্ধ হয়ে গেছে। হেকমত আলী সরকার অবশ্য জমিটি তাদের বলে দাবি করেছেন। তার ভাষ্য, আওয়ামী লীগের লোকজন তাদের জিম্মি করে

জমিটি দখল করে মাটি ভরাট করেছিল। তিনি বলেন, “এখন আমাদের সময় এসেছে, তাই আমরা আমাদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছি।” জমিটির হালনাগাদ খাজনা-খারিজ আছে কি না, জানতে চাইলে হেকমত আলী বলেন, খাজনা-খারিজ নেই, তবে মামলা চলছে। এদিকে মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জমিটি সরকারি সম্পত্তি। সাবেক চেয়ারম্যান শওকত ওসমান সেখানে গুচ্ছগ্রাম নির্মাণ প্রকল্পের আওতায় মাটি ভরাট করেছিলেন। এরপর জমিটি অব্যবহৃত পড়ে ছিল; স্থানীয় শিক্ষার্থী ও তরুণেরা সেখানে খেলাধুলা করত। আবদুল মান্নান আরও জানান, সরকারি জমি ব্যক্তিগত চাষাবাদে ব্যবহারের অভিযোগটি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ

রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের