ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার
সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে একটি পাকিস্তানি তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। র্যাব জানিয়েছে, বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা’য় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের
শপিং ব্যাগের ভিতরে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ খোদাই করা রয়েছে বলে জানিয়েছে র্যাব। তবে অস্ত্রটির উৎস ও কীভাবে সেখানে রাখা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। অস্ত্রটি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দেশে হরহামেশাই মিলছে অবৈধ পাকিস্থানি অস্ত্রঃ যৌথবাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার ও বৈদ্যুতিক বোমা উদ্ধার প্রসঙ্গত: অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান থেকে আসা ইন্সপেকশনবিহীন কন্টেইনারে বিস্ফোরকসহ সন্দেহজনক মালামাল আসার অভিযোগ উঠেছিল। এখনও সেসবের পূর্ণ সন্ধান না মিললেও, বিগত কয়েক মাসে পাকিস্তান ও তুরস্কে তৈরি বিভিন্ন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। আশুলিয়ার এই
ঘটনায় উদ্ধার হওয়া ‘মেইড ইন পাকিস্তান’ পিস্তলটি সেই ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।র্যাব জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে কাজ করা হচ্ছে। পাকিস্তানী জাহাজের দুটি কন্টেইনারে ‘ভয়ঙ্কর বিস্ফোরক’ দ্রব্য আসার তথ্যফাঁস!