গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুন, ২০২৬

গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৬ |
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার ভোরে উপজেলার পাগলা থানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারীর মা ৪ জনের নাম উল্লেখ করে ৪ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, 'ওই নারী তার স্বামী ও ৪ বছর বয়সী সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার দিবাগত রাতে ৭-৮ জন ঘরে ঢুকে তার স্বামীর হাত-পা-মুখ বেঁধে মারধর করে। পরে তারা ওই নারীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।' ওই নারীর চিৎকার শুনে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি জানান, 'এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি