ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১
নোয়াখালীতে দিনেদুপুরে ব্যাংক এজেন্টের ১২ লাখ টাকা ছিনতাই: অস্ত্রের মুখে হাতকড়া পরিয়ে অপহরণ
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক
প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর…
খুলনার পাইকগাছায় এক মসজিদের ইমামকে পর-নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল দুপুরে শান্তা বাজার সড়কে শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক মানুষ।
জানা গেছে, আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার কর্মচারী মোস্তাকুল মোড়ল দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বিছানা থেকে আপত্তিকর অবস্থায় মোস্তাকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা এক ব্যক্তির এমন কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই
তাকে অবিলম্বে মাদ্রাসার চাকরি থেকে বরখাস্তের দাবি জানান তারা। এদিকে ফকিরাবাদ শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুল ইসলাম জানান, এ বিষয়ে মোস্তাকুল মোড়লকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোস্তাকুল মোড়ল বলেন, ঘটনার পর তারা এলাকার বাইরে অবস্থান করছেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন। কিন্তু গৃহবধূর স্বামীর সাথে তালাক সম্পন্ন হয়েছে কিনা, হয়ে থাকলে তালাক-পরবর্তী যে সময় অতিবাহিত করতে হয় নতুন বিবাহের পূর্ব পর্যন্ত, সেই শর্ত পূরণ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাব দেননি মোস্তাকুল। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় এখনও চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়দের দাবি, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া
না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।