সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর বৈঠকে যোগ দিতে গিয়ে প্রাথমিকভাবে প্রবেশে বাধার সম্মুখীন হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। পরে উচ্চপদস্থ কর্তৃপক্ষের নির্দেশে অনুমতি মিললেও তিনি ভারতে প্রবেশ না করে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম আলোসহ একাধিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, গতকাল রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জাহেদ উর রহমান। আইওআরএ-এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। সংস্থাটি ভারত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি সদস্যরাষ্ট্রের একটি আন্তঃসরকারি ফোরাম, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ এর প্রতিষ্ঠাকাল

থেকেই সক্রিয় সদস্য এবং একসময় চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছে। ঘটনার মূল কারন তবে বিমানবন্দরে জটিলতা দেখা দেয় যখন জাহেদ উর রহমান ডিপ্লোম্যাটিক পাসপোর্টের পরিবর্তে সাধারণ নাগরিক পাসপোর্ট ব্যবহার করেন। ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে। ভারতীয় সূত্র জানিয়েছে, গত কয়েক বছর ধরে জাহেদ উর রহমানের ইউটিউব চ্যানেলে ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সমালোচনামূলক বক্তব্য এবং অপপ্রচারের অভিযোগ রয়েছে। এ কারণে তার চ্যানেল ভারতে নিষিদ্ধ এবং তাকে ইমিগ্রেশন ওয়াচলিস্টে রাখা হয়েছিল বলে জানা গেছে। বাংলাদেশ হাইকমিশনের ভূমিকা বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকলেও জটিলতা নিরসনে তেমন কোনো ভূমিকা রাখেননি বলে অভিযোগ উঠেছে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর উচ্চ মহলের হস্তক্ষেপে তাকে প্রবেশের

অনুমতি দেওয়া হয়। কিন্তু জাহেদ উর রহমান ভারতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। এ ঘটনা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। কেন একজন সরকারি উপদেষ্টা অফিসিয়াল সফরে সাধারণ পাসপোর্ট ব্যবহার করলেন? হাইকমিশনারের নীরবতার পেছনে কোনো পূর্বপরিকল্পনা ছিল কি না—এমন সন্দেহও তৈরি হয়েছে। অন্যদিকে, জাহেদ উর রহমানের অতীত বক্তব্য ও ভারত-বিরোধী অবস্থানের কারণে তার সফরের সৎ উদ্দেশ্য নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাধারণ পাসপোর্ট বহন করে, ডিপ্লোমেটিক প্রটোকলের আবদার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ এর ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, বিআরটিএ’র নির্দেশ হলরুম ভাড়া নিয়ে ব্যক্তিগত আয়োজনকে ‘অক্সফোর্ডের আমন্ত্রণ’ দাবিতে শিবির-এনসিপির মিথ্যাচার ডাচদের রুখে দিল জাপান, গ্যালারিতে মানবিক সৌন্দর্য দেখালেন সমর্থকরা কুরাসাওকে ৭ গোলে বিধ্বস্ত করে ব্রাজিলের রেকর্ড ভাঙল জার্মানি পাটক্ষেতে মিলল নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন