খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
পবিত্র উপাসনালয়ের ভেতরে নামাজরত অবস্থায় মুসল্লিদের ওপর সশস্ত্র হামলার নজিরবিহীন ঘটনা ঘটেছে খুলনায়। আজ রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে এ হামলা হয়। হামলায় মসজিদ কমিটির সেক্রেটারি ও স্থানীয় জ্বালানি তেল ব্যবসায়ী লোকমান হাকিম (৪৫) এবং অপর মুসল্লি আলম শেখ (৫৫) গুলিবিদ্ধ হন। লোকমান হাকিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের জামাত চলাকালে মুসল্লিরা সেজদায় থাকা অবস্থায় ২-৩ জন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদে ঢুকে সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। তাকে বাঁচাতে গিয়ে আলম শেখও গুলিবিদ্ধ হন। হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

ব্যবসায়িক শত্রুতা নাকি চাঁদাবাজি? পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে আহত লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) প্রথম শ্রেণীর ঠিকাদার এবং জ্বালানি তেল ব্যবসায়ী। এ কারণে ঘটনার পেছনে ব্যাবসায়িক বিরোধ বা পূর্বশত্রুতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। লোকমান হাকিমের ব্যবসায়িক কোনো বিরোধ বা শত্রুতার জেরে এই হামলা হয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গেছে, ঠিকাদারি ও জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত থাকায়

লোকমান হাকিমের সঙ্গে বিভিন্ন মহলের বিরোধের সম্ভাবনা রয়েছে। চাঁদাবাজির দাবি বা ব্যবসায়িক চাঁদা-সংক্রান্ত কোনো বিরোধ থেকে এমন হামলা হয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জনমনে আতঙ্ক এই বর্বরোচিত হামলার ঘটনায় খুলনায় স্তব্ধতা নেমে এসেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, “দেশ কি আবার জঙ্গিবাদের দখলে যাচ্ছে?” তবে পুলিশ এখন পর্যন্ত এটিকে ধর্মীয় বা জঙ্গি হামলা বলে মনে করছে না, বরং ব্যক্তিগত/ব্যবসায়িক শত্রুতাকেই প্রাধান্য দিয়ে তদন্ত করছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ অপরাধীদের সনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক