ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান
গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল
‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’
আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প
মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন
ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও ওরিয়েন্টাল প্রদেশে সোমবার (১৫ জুন) একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে ভূপৃষ্ঠের ১১১.৯ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোন্দাগুইতানের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬৭ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। শক্তিশালী এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত সপ্তাহে ফিলিপাইনের মিন্দানাও উপকূলে ৭.৮ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল, যা পুরো অঞ্চলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ওই দুর্যোগে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
গত সপ্তাহের সেই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৬১
জন নিহত হন, আহত হন ১,০৪০ জনেরও বেশি মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল। সূত্র: আনাদোলু এজেন্সি।
জন নিহত হন, আহত হন ১,০৪০ জনেরও বেশি মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন ৪০ জন। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই আজ আবার নতুন করে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানল। সূত্র: আনাদোলু এজেন্সি।