ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
২০২৬ বিশ্বকাপে নতুন এক নজির গড়েছে মরক্কো জাতীয় ফুটবল দল। ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তারা এমন এক শুরুর একাদশ নামায়, যেখানে মাঠে থাকা ১১ জন ফুটবলারের কেউই মরক্কোতে জন্মগ্রহণ করেননি। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো জাতীয় দল পুরো শুরুর একাদশে বিদেশে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে ম্যাচ শুরু করল। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো জন্মেছেন কানাডার মন্ট্রিয়ালে। রক্ষণভাগে ছিলেন নুসাইর মাজরাউই (নেদারল্যান্ডস), ইসা দিয়প (ফ্রান্স), শাদি রিয়াদ এবং আশরাফ হাকিমি (স্পেন)। মিডফিল্ডে খেলেছেন ফ্রান্সে জন্ম নেওয়া নিল এল আয়নাউই ও আইয়ুব বুয়াদ্দি। আক্রমণভাগে ছিলেন শেমসদ্দিন তালবি ও বিলাল এল খান্নুস (বেলজিয়াম), সামির এল মুরাবেত (ফ্রান্স) এবং ইসমাইল সাইবারি (স্পেন)। তারা সবাই বিভিন্ন দেশে জন্ম নিলেও মরক্কান

বংশোদ্ভূত এবং পারিবারিক শেকড়ের টানেই মরক্কো জাতীয় দলকে বেছে নিয়েছেন। অনেকেই আগে ইউরোপের বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলে খেলেছেন। মরক্কোর ফুটবলে প্রবাসী প্রতিভাদের ভূমিকা নতুন নয়, তবে বিশ্বকাপের মতো বড় আসরে পুরো শুরুর একাদশই প্রবাসে জন্ম নেওয়া খেলোয়াড়দের নিয়ে গড়া হওয়া একটি ঐতিহাসিক ঘটনা। এটি আধুনিক ফুটবলে অভিবাসন ও প্রবাসী সম্প্রদায়ের প্রভাবকে আরও স্পষ্টভাবে সামনে এনেছে। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবারও তাদের শক্তির বড় ভরসা হিসেবে প্রবাসে বেড়ে ওঠা খেলোয়াড়দের ওপর নির্ভর করছে, যার প্রমাণ মিলেছে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?