খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুন, ২০২৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুন, ২০২৬ |
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামে একটি ষাঁড় গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসা পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিএনপি কর্মী সোহাগ মৃধাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান। আজ ১৪ই জুন, রোববার তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সোহাগ মৃধা উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। আটক থাকায় এ প্রসঙ্গে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি কর্মী সোহাগের বিরুদ্ধে মারামারি এবং পর্নোগ্রাফিসহ মোট দুটি মামলা রয়েছে। মারামারির মামলায় তিনি এক নম্বর এজাহারভুক্ত আসামি এবং পর্নোগ্রাফি মামলায় সহযোগী আসামি হিসেবে অভিযুক্ত। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার

করা হয়েছে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মারামারি ও পর্নোগ্রাফি আইনের মামলায় সোহাগ মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর বেগম খালেদা জিয়াকে ‘কালো মানিক’ নামের একটি ষাঁড় গরু উপহার দিতে চেয়ে আলোচনায় আসেন সোহাগ। পরে খালেদা জিয়া উপহারটি গ্রহণ করে সোহাগের পরিবারের আর্থিক স্বচ্ছলতার কথা বিবেচনা করে গরুটি তাকে ফিরিয়ে দেন। পরবর্তীতে চলতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরুটি বিক্রি করেন সোহাগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অপ্রাপ্ত বয়সে না বুঝে প্রশ্ন করার ঝুঁকি হাসপাতালে সাড়ে ৫ ঘণ্টা লোডশেডিং নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৫ টাকা খেলাপি ঋণ বাড়ল আরও ১৮ হাজার কোটি টাকা চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের অস্ত্র হাতে সংঘর্ষে জড়াল নেতাকর্মীরা রপ্তানি ও রেমিট্যান্সে স্বস্তি এক সিনেমাতে ভাগ্যের চাকা খুলেছে এই অভিনেত্রীর চীনা পদ্ধতিতে চুল ধোওয়ার ৬ ধাপ ব্যক্তিগত চ্যাট গোপন রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার বেতন দ্বিগুণ সেবা অনিশ্চিত প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব বিমানবন্দরে ৪৭৫ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ২ হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ গ্রেফতার ১ বিপিএলে ফিক্সিং তিনজন নিষিদ্ধ সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ, ছবিটি নিয়ে যা জানা গেল পোড়া খাবার কি ক্যানসারের ঝুঁকি