রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি – ইউ এস বাংলা নিউজ




রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ June, ২০২৬ |
ঢাকায় সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার বিকেলে টানা ঝুমবৃষ্টিতে স্বস্তি ফিরেছে নগরজীবনে। গতকাল বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হলেও কমেছে কয়েক দিনের ভ্যাপসা গরম। এ সময়ে ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে রাজধানীর তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল দুপুরে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর সন্ধ্যা ৬টায় তা নেমে আসে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। বৃষ্টির কারণে বনানী, মহাখালী, গাবতলী, জাহাঙ্গীর গেটসহ বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। ছুটির দিন হলেও যারা বাইরে ছিলেন তাদের অনেকেই ভোগান্তিতে

পড়েন। দিনের শুরুতে রোদ থাকায় অনেকেই ছাতা ছাড়া বের হওয়ায় বিপাকে পড়েন। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তিনি জানান, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়। সে হিসাবে ঢাকার বৃষ্টিপাত ভারী বৃষ্টির খুব কাছাকাছি ছিল। দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিস্তার ঘটায় রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। পঞ্জিকায় আষাঢ় শুরু হতে দুই দিন বাকি থাকলেও ইতোমধ্যে দেশের প্রায় সব এলাকায় মৌসুমি বায়ু সক্রিয় হয়েছে। আবহাওয়াবিদ নাজমুল ইসলাম বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে স্বল্প থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তবে এখনও পূর্ণমাত্রার বর্ষাকালীন ভারী বর্ষণ শুরু

হয়নি। ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। আজ শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, দেশজুড়ে মৌসুমি বায়ুর বিস্তার ঘটলেও এখনই যে টানা বৃষ্টি হবে, এমনটা নয়। তবে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। ফলে আপাতত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি হলেও একটানা বর্ষার বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে আরও কিছুদিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের শোচনীয় হার সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার অস্ত্র হাতে মাদকের আস্তানায় অভিযান, যা বললেন ইশরাক জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা দিল্লি’তে হল্লা: “আমরা বাংলাদেশ বা নেপাল নই, ক্ষমতার পরিবর্তন হবে গণতান্ত্রিক পথেই; অসাংবিধানিক বা সহিংসতার মাধ্যমে না” – প্রকাশ রাজ আইনবহির্ভূত প্রক্রিয়ায় অস্ত্র হাতে ইশরাকের অভিযান নিয়ে তীব্র সমালোচনা