অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৬

অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৬ |
পাবনায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। পরে ওই কিশোরীর মরদেহ নদী থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। এতে দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ জন। স্থানীয়রা জানায়, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাড়ারায় পদ্মা নদী থেকে পাবনার এক স্কুল শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের অন্তত ১০ জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার জাতীয়

বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে দুইজনের মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় আরেকজন মারা যান। আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর গ্রামের তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফ আলী ছেলে শফি ওরফে সাপু। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার একজন এবং মঙ্গলবার দুইজনের মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে পাবনা সদর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, গত মঙ্গলবার (২

জুন) ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর ভাই খালিদ হাসান বাদী হয়ে ৪ জুন মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান বলেন, গত ৩ জুন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর এলাকায় পদ্মা নদী থেকে বস্তাবন্দি ও হাত-বাঁধা অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করে। এ হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মো. নাঈম (২০) ও তার দুই সহযোগী মো. ইয়াসিন শেখ (২১) ও মো. তুহিন প্রামানিককে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় মরদেহ গুমে ব্যবহৃত সেই সাদা রঙের প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, নাঈমের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক

ছিল। গত ২ জুন ওই ছাত্রী প্রেমিক নাঈমের বাড়িতে বেড়াতে যায়। পরে নাঈম জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরে একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার জেরে তাকে শ্বাসরোধে হত্যা করে নাঈম। জিজ্ঞাসাবাদে নাঈম পুলিশকে জানিয়েছে, ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে নাঈম ধারালো অস্ত্র দিয়ে কিশোরীকে ভয়ভীতি দেখায়। এতে ওই স্কুলছাত্রী রাজি না হলে নাঈম তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ড ধামাচাপা দিতে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসিন ও তুহিনকে নিজের বাড়িতে ডেকে আনে। পরে তারা বাজার থেকে প্লাস্টিকের বস্তা কিনে এনে কিশোরীর হাত বেঁধে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান আরও বলেন, এ ঘটনায় ৪ জুন কিশোরীর মরদেহ দাফনের পরে

উত্তেজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আসামিদের বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের অন্তত ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রশাসনকে দলীয়করণে অতীতের সকল রেকর্ড ভাঙ্গলো বিএনপি চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি