মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার। – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৬

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১ জন গ্রেপ্তার।

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ |
মুন্সীগঞ্জের গজারিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মঞ্জু (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।​গ্রেপ্তারকৃত মঞ্জু গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে সপরিবারে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছেন এবং ভবেরচর ঈদগাহ এলাকার একটি রেস্টুরেন্টে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির আঙিনায় টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে জাপটে

ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন চালান।​এ সময় শিশুটির মা দূর থেকে বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে মঞ্জুকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।​এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে গজারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।​এ বিষয়ে গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন জানান, শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গণধোলাইয়ে আহত হওয়ায় প্রথমে তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম