ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ May, ২০২৬

ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ May, ২০২৬ |
চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিবাদের মধ্যে গিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বালুটিলায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহত মুহাম্মদ জয়নাল আবেদীনের (৩২) বড় ভাই মুহাম্মদ জাফরকে (৩৫) আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে শাহাজাহানের সঙ্গে গ্রামের জাফরের বিরোধ হয়। এ নিয়ে বাড়ির পাশের চায়ের দোকানে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। এ সময় দুপক্ষকে থামাতে এগিয়ে যান জাফরের ছোট ভাই জয়নাল। একপর্যায়ে জাফর ছুরি দিয়ে জয়নালকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি

মাটিতে লুটিয়ে পড়েন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে সংবাদমাধ্যমকে বলেন, ফেসবুক আইডি ব্লক করাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির বড় ভাই জাফরকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ