চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৬

চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৬ |
সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় ব্র্যান্ড ফেসবুক। ফেসবুকের মূল প্রতিষ্ঠান বা ‘মালিক’ মেটা প্ল্যাটফর্মস। মেটার মালিকানায় থাকা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ফ্রি ভার্সনের পাশাপাশি এবার বাজারে আসছে ‘পেইড ভার্সন’। গতকাল বুধবার এক আনুষ্ঠানিক ঘোষণায় এই তথ্য জানিয়েছে মেটা। এএফপির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়। ২০ বছর পর ফেসবুকের পেইড সেবা: কেন ও কাদের জন্য? নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে মেটার হেড অব প্রোডাক্ট নাওমি গ্লেইট এ বিষয়ে ঘোষণা দেন। তিনি জানান, তারা বিশ্বজুড়ে ফেসবুক প্লাস, ইনস্টাগ্রাম প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস সেবা চালু করতে যাচ্ছেন। জানান, পরবর্তীতে ব্যবসায়ী, ক্রিয়েটর ও এআই সেবার জন্য ভিন্ন ভিন্ন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আছে তাদের। যে কারণে পেইড

ভার্সন বাজারে আনছে মেটা এমন সময় এই ঘোষণা এলো, যখন মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে চলতি বছরে এআই ডেটা সেন্টার প্রতিষ্ঠার খরচ বাবদ প্রায় ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। এ বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে বিকল্প আয়ের উৎস হিসেবে ‘প্লাস’ সেবা চালু করছে মেটা। মধ্যপ্রাচ্যে মেটা, গুগল ও অ্যাপলসহ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের খরচ ও ফিচার বিভিন্ন প্রতিবেদন মতে, ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস ব্যবহার করতে প্রতি মাসে তিন ডলার ৯৯ সেন্ট খরচ করতে হবে (বাংলাদেশি টাকায় প্রায় ৪৯১ টাকা) এবং

হোয়াটসঅ্যাপ প্লাসের জন্য গুণতে হবে দুই ডলার ৯৯ সেন্ট (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬৮ টাকা)। ইনস্টাগ্রাম প্লাস ও ফেসবুক প্লাস বাড়তি কিছু ফিচার দেবে, যেমন আরও উন্নত ‘অ্যানালিটিকস’, স্টোরি কে কতবার দেখেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য, আরও বেশি মানুষের কাছে পোস্ট পৌঁছে দেওয়ার সুযোগ এবং প্রোফাইল কাস্টোমাইজ করার সুবিধা। হোয়াটসঅ্যাপ প্লাস পার্সোনালাইজেশনের দিকে নজর দেবে। প্রিমিয়াম স্টিকার, নিজের পছন্দসই রিংটোন ও অ্যাপ থিমের মতো সেবাগুলো পেতে প্রতি মাসে প্রায় ৩৬৮ টাকা করে খরচ বহন করতে হবে। তবে বাংলাদেশসহ অন্যান্য দেশে একই মূল্য নির্ধারণ করা হবে কী না, সেটা এখনো মেটা নিশ্চিত করেনি। মেটা ওয়ান গ্লেইট জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন সেবাকে ‘মেটা

ওয়ান’ নামের একটি একক সেবার আওতায় নিয়ে আসতে আগ্রহী। ২০২৩ সালে মেটা ইউরোপীয় ইউনিয়নের ডেটা প্রাইভেসি আইন মেনে চলার জন্য ইউরোপে ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন চালু করে। ওই পেইড ভার্সনটি ছিল পুরোপুরি বিজ্ঞাপনমুক্ত। এতে ফেসবুকের ফ্রি ভার্সনের সঙ্গে আর কোনো ব্যবধান ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম