চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ May, ২০২৬

চরভদ্রাসনে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ May, ২০২৬ |
ফরিদপুরের চরভদ্রাসনে ৮ বছর বয়সি এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার পুরান জেলখানার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলতাফ হোসেন ওরফে আদু (৪০) মৃত হাকিমুদ্দিনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলের পরিত্যক্ত দালানের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশী গৃহবধূরা বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার এসআই এনামুল হক ও এসআই গোলাম হোসেন খান। এদিন দুপুরে চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা

যায়, কয়েক বছর আগে শিশুটির মা-বাবার মধ্যে বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে শিশুটি তার মায়ের সঙ্গে নানাবাড়িতে বসবাস করে আসছিল। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু