অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৬

অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৬ |
রাজশাহীর বাগমারায় এক রাতে ৬৫টি গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরির পর সাদা কাগজে মোবাইল নাম্বার লিখে রেখে ভুক্তভোগীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। এ ঘটনায় বোরো মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১ মে ) ও মঙ্গলবার ( ২৮ এপ্রিল ) রাতে উপজেলার গোবিন্দপাড়া, আউচপাড়া, বাসুপাড়া, শুভডাঙ্গা, সোনাডাঙ্গা, নরদাশ, গনিপুর ও মাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে এসব মিটার ও ট্রান্সফরমার চুরি হয়। অপরাধীরা ঘটনাস্থলে মোবাইল নাম্বার লিখে রেখে যায়। পরে ওই নাম্বারে যোগাযোগ করলে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রতি মিটারের জন্য সাত

হাজার টাকা এবং ট্রান্সফরমারের জন্য ১০ হাজার টাকা দাবি করা হচ্ছে। ভুক্তভোগীদের কেউ কেউ টাকা পরিশোধ করে খড়ের পালা বা ঝোপঝাড় থেকে তাদের মিটার উদ্ধার করেছেন। শালজোড় গ্রামের সাইদুর রহমান, তেলিপুকুরের আসাদুল ইসলাম ও গনিপুরের বজলুর রশিদ জানান, নির্ধারিত টাকা দেওয়ার পর চোরদের নির্দেশনা অনুযায়ী তারা মিটার ফিরে পেয়েছেন। অন্যদিকে, পশ্চিমপাড়া গ্রামের আবুল কাসেম ও ব্যবসায়ী সিদ্দিকুর রহমান অভিযোগ করেন, এ ধরনের চুরির সঙ্গে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মচারী জড়িত থাকতে পারে। বাগমারা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুল ইসলাম জানান, মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রাহকদের পক্ষ থেকে থানায় জিডি করা হচ্ছে। অথচ চোর শনাক্ত

হচ্ছে না। চোরদের লিখে দেওয়া মোবাইল নাম্বরাগুলো ট্র্যাকিং করলেই তাদের শনাক্ত করা যাবে। বাগমারা থানার ওসি জিল্লুর রহমান বলেন, চোরদের লিখে দেওয়া নাম্বারগুলো ট্র্যাকিং করলে দেখা গেছে, তারা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের লোক। তবে মিটার চুরির ঘটনায় বাইরের লোকদের সঙ্গে বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের কেউ জড়িত আছে কি না, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাওড়ে কৃষকের স্বপ্নভঙ্গ শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’র শুটিং পা দেখেই ধরা পড়বে হার্টের বিপদ, যেভাবে বুঝবেন সতর্ক সংকেত প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা চীনা মুদ্রার কাছে কোণঠাসা মার্কিন ডলার প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে আরও ৪ জেলায় বন্যার আভাস পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালি খুলে দিতে চায় ইরান থানায় ডেকে নারীর কাছে ঘুস নেওয়ায় ওসি ক্লোজড যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা ডিসি সম্মেলন শুরু রোববার, প্রধান বিষয়গুলো যা থাকছে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাব্য সময় নিয়ে যা জানা গেল অভিনব কায়দায় চোরের চাঁদা দাবি! পুলিশের ওপর হামলা করে অস্ত্র লুট, গ্রেফতার ৩ শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জনম জিরাতি সুখ অভিনয় ও চিত্রনাট্যে এআই নিষিদ্ধ করল অস্কার মদ্যপান ত্যাগ জীবনের সেরা সিদ্ধান্ত ছিল: টম হল্যান্ড জোড়া সেঞ্চুরিতে কার্সন-রবিনসনের ইতিহাস