ত্রাণের টাকা লোপাট করলেন জামায়াত এমপির এপিএস-স্বজন ও দলের নেতাকর্মীরা মিলে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৬

ত্রাণের টাকা লোপাট করলেন জামায়াত এমপির এপিএস-স্বজন ও দলের নেতাকর্মীরা মিলে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৬ |
খুলনার কয়রা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণকে ঘিরে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশ পাওয়া একটি তালিকায় দেখা গেছে, বরাদ্দপ্রাপ্তদের মধ্যে সচ্ছল ব্যক্তি, রাজনৈতিক কর্মী এবং এমপির আত্মীয়-স্বজনও রয়েছেন। খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ-এর ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু ওবাইদা, জামায়াতে ইসলামীর ও শিবিরের কয়েকজন নেতা এবং তার আত্মীয়স্বজনসহ মোট ২০১ জনের একটি তালিকা থেকে এ অর্থ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। এমপির অনুকূলে ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কয়রা উপজেলায় ২০১ জনের মধ্যে ৪ লাখ ১৫ হাজার

টাকা বিতরণ দেখানো হয়েছে। বাকি অর্থ পাইকগাছা উপজেলায় বিতরণের কথা রয়েছে। কয়রা উপজেলার তালিকায় এমপির ভাগনে আহসান হাবিব, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসমাতুল্লাহ, কয়রা সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক কর্মীদের নামও রয়েছে। অভিযোগ অনুযায়ী, তালিকায় থাকা অধিকাংশই রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং তুলনামূলক সচ্ছল ব্যক্তি। আরও অভিযোগ উঠেছে, এমপির এপিএস, আত্মীয়স্বজন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বরাদ্দের মধ্যে ৪ হাজার টাকা করে পেয়েছেন, আর অন্যদের দেওয়া হয়েছে ২ হাজার টাকা করে। উপকারভোগী নাসিমা খাতুন, রেহেনা পারভীন, ফাতেমা খাতুন ও তাসলিমা বেগমসহ কয়েকজন জানান, তাদের উপজেলা পরিষদে ডেকে ২ হাজার টাকা করে দেওয়া হয় এবং বলা হয় এটি এমপির পক্ষ থেকে ঈদ সহায়তা। পরে তারা জানতে

পারেন, অন্যরা ৪ হাজার টাকা পেয়েছেন—এতে তারা বিস্মিত হন। এ বিষয়ে আবু ওবাইদা বলেন, “এ তালিকা তো আপনাদের পাওয়ার কথা নয়। তালিকা গোপন থাকার কথা ছিল।” কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মিজানুর রহমান বলেন, তালিকায় বেশিরভাগই গরিব ও অসহায় মানুষ। কিছু দলীয় লোক থাকতে পারে, তবে তারাও দরিদ্র। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল বলেন, গরিব মানুষের হক নষ্ট করে দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে, এবং তালিকায় অনেক সচ্ছল ব্যক্তির নাম রয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক কুদরত ই খুদা বলেন, যাদের জন্য ত্রাণ বরাদ্দ, তাদের বঞ্চিত করে যদি সচ্ছল ব্যক্তি ও

দলীয় লোকজনকে দেওয়া হয়, তবে তা অনিয়ম ও অন্যায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, নিয়ম অনুযায়ী ত্রাণ তহবিলের অর্থ দরিদ্র ও দুস্থদের মধ্যে বিতরণ করার কথা। তবে উৎসবকেন্দ্রিক বিশেষ বরাদ্দের ক্ষেত্রে সংসদ সদস্যের পক্ষ থেকেই তালিকা প্রস্তুত করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা