লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৬

লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৬ |
লেবাননে চলমান ইসরাইলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ এবং ব্যাপক প্রাণহানির ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প মন্তব্য করেছেন, এই যুদ্ধ ‘অনেক দীর্ঘ সময়’ ধরে চলছে এবং এতে ‘প্রচুর মানুষ নিহত হচ্ছে।’ সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের নির্বিচার হামলার কৌশল নিয়ে প্রশ্ন তোলেন। আবাসিক ভবনে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো একজনকে খোঁজার জন্য প্রতিবার একটি করে পুরো অ্যাপার্টমেন্ট ভবন গুঁড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওইসব ভবনে বহু মানুষ বসবাস করেন এবং তারা সবাই হিজবুল্লাহর সদস্য নন। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে ইসরাইলকে আরও সতর্ক

হওয়ার তাগিদ দেন তিনি। একই সাথে হেজবুল্লাহ দমনে ইসরাইলের পরিবর্তে সিরিয়াকে যুক্ত করার একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হিজবুল্লাহ সংকট মোকাবিলায় তিনি ইসরাইলকে একটি বিশেষ পরামর্শ দিয়েছেন। ট্রাম্প বলেন, আমি ইসরাইলকে পরামর্শ দিয়েছি যেন তারা সিরিয়াকে হিজবুল্লাহর বিষয়টি দেখভাল করতে দেয়। সত্যি কথা বলতে, আমার মনে হয় সিরিয়া এই কাজটি আরও দক্ষতার সাথে করতে পারবে। ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্য নীতিতে এক বড় ধরণের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আগামী দিনে এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত রাউজানে যুবদল নেতা কিলিং মিশনে অংশগ্রহণকারীরা সবাই বিএনপির কর্মী বাজেটে তথ্য-উপাত্তের ক্ষেত্রে ছলচাতুরীর আশ্রয় নেওয়া হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য ত্রাণের টাকা লোপাট করলেন জামায়াত এমপির এপিএস-স্বজন ও দলের নেতাকর্মীরা মিলে দুই পুত্রের নামে ইউনিয়নের নামকরণের পর প্রতিমন্ত্রীর হাস্যকর ব্যাখ্যা ও কাকতালীয় দাবি সংসদে থ্রি জিরো বাস্তবায়নের নামে দেশে গণতন্ত্রসহ সব সূচকই ‘জিরো’ করে দিয়ে গেছেন ইউনূস ভারত, বাংলাদেশ এবং একটি অভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যতের উদয় নিজের বংশনাম ও সন্তানদের নামে ইউনিয়ন — ইতিহাসে নজিরবিহীন কাণ্ড ঘটালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর…