গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুন, ২০২৬

গভীর রাতে পরস্ত্রীর বিছানা থেকে হাতেনাতে আটক মসজিদের ইমাম, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৬ |
খুলনার পাইকগাছায় এক মসজিদের ইমামকে পর-নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে অভিযুক্তের চাকরিচ্যুতির দাবি জানিয়েছেন স্থানীয়রা। গতকাল দুপুরে শান্তা বাজার সড়কে শিবসা সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় শতাধিক মানুষ। জানা গেছে, আলমশাহী মসজিদের ইমাম ও শান্তা নুরুল হক দাখিল মাদ্রাসার কর্মচারী মোস্তাকুল মোড়ল দীর্ঘদিন ধরে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই গৃহবধূর বিছানা থেকে আপত্তিকর অবস্থায় মোস্তাকুলকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয়রা তাদের পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা এক ব্যক্তির এমন কর্মকাণ্ড সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই

তাকে অবিলম্বে মাদ্রাসার চাকরি থেকে বরখাস্তের দাবি জানান তারা। এদিকে ফকিরাবাদ শান্তা আলহাজ্ব নুরুল হক দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কামরুল ইসলাম জানান, এ বিষয়ে মোস্তাকুল মোড়লকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত মোস্তাকুল মোড়ল বলেন, ঘটনার পর তারা এলাকার বাইরে অবস্থান করছেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেছেন। কিন্তু গৃহবধূর স্বামীর সাথে তালাক সম্পন্ন হয়েছে কিনা, হয়ে থাকলে তালাক-পরবর্তী যে সময় অতিবাহিত করতে হয় নতুন বিবাহের পূর্ব পর্যন্ত, সেই শর্ত পূরণ হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাব দেননি মোস্তাকুল। এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় এখনও চলছে আলোচনা-সমালোচনা। স্থানীয়দের দাবি, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া

না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে ইংল্যান্ডকেই চ্যাম্পিয়ন দেখতে চায় ট্রাম্প প্রশাসন আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা