ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬

ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৬ |
ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া বা ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে জ্বালানি খাতের সুনির্দিষ্ট তথ্যের জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা যতটুকু জানি, ভারত থেকে আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি। তবে এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় বিস্তারিত জানাতে পারবে। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারতের সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে বলে ইঙ্গিত দেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শরীফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ও ভারতে পলাতক অন্যান্য ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে শামা ওবায়েদ

জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মধ্যেই এ বিষয়ে জোরালো তৎপরতা শুরু করেছে। তিনি বলেন, গত এক মাসে ভারতীয় হাইকমিশনারের সাথে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে। আপনারা দেখেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক হয়েছে। যারা ভারতে পালিয়ে আছে, তাদের সবাইকে ফেরত আনার বিষয়ে আমরা ভারত সরকারের সাথে কথা বলেছি। প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কোনো চুক্তি বাস্তবায়নের আগে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, যেকোনো চুক্তি আমরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই বাস্তবায়নে যাবো। কোনো চুক্তি চূড়ান্ত করার আগে অবশ্যই তা নিয়ে সংসদে আলোচনা হবে। সংসদ এবং সংসদের বাইরেও এ বিষয়ে আলোচনার সুযোগ থাকবে। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনো চুক্তি আলোচনার

পর্যায়ে থাকে, তবে তাও জাতীয় স্বার্থ মাথায় রেখে উন্মুক্ত আলোচনা করা হবে। উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনে বর্তমান সরকার ভারতের সাথে বহুমুখী কৌশল গ্রহণ করেছে। তবে, সংসদে থাকা জামায়াত ইসলামীসহ সমমনা দলগুলো ভারতের সাথে বিএনপি সরকারের এই সম্পর্ককে এবার কিভাবে দেখেন সেটাই দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম