ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
শেখ মুজিবঃ ছাত্রনেতা থেকে জননেতা
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বায়ান্নর বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাই
২১শে ফেব্রুয়ারি আমরা উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম – শেখ মুজিবের
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
‘জামায়াতের হাত থেকে বাঁচতে নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে মানুষ’: সাংবাদিক নুরুল কবির
হলফনামায় সম্পদ ২ কোটি, হাজার কোটি টাকার ‘নগদ’ কিনতে চান ব্যারিস্টার আরমান
ড. ইউনূসকে ‘সবচেয়ে বড় রাজাকার’ আখ্যা সাংবাদিক পান্নার, পাঠ্যপুস্তকে নাম অন্তর্ভুক্তির দাবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে ‘প্রধানতম শত্রু ও বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছেন সাংবাদিক মনজুরুল আলম পান্না। একই সঙ্গে তিনি পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম ‘সবচেয়ে বড় রাজাকার ও লুটেরা’ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
সম্প্রতি দেওয়া এক বক্তব্যে সাংবাদিক মনজুরুল আলম পান্না প্রধান উপদেষ্টার কড়া সমালোচনা করে এসব কথা বলেন।
বক্তব্যে মনজুরুল আলম পান্না বলেন, ‘৫৫ বছরের ইতিহাসে এই মাটি-মানুষ-মুক্তিযুদ্ধের প্রধানতম শত্রু এই ব্যক্তি। স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, সবচেয়ে বড় রাজাকার, লুটেরা হিসেবে পাঠ্যপুস্তকে ড. ইউনূসের নাম অন্তর্ভুক্তির দাবি করছি।’
ড. ইউনূসের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে এই সাংবাদিক আরও বলেন, ‘পুরো বিশ্বের সামনে
তাঁর মুখোশ উন্মোচনের দায় আমাদের সবার। যদিও কিছু রাজাকার শাবকের কাছে তাঁর জুড়ি মেলা ভার।’ সাংবাদিক মনজুরুল আলম পান্না মূলত ‘মানচিত্র’ নামের একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন রাজনৈতিক টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়ে থাকেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের নিয়মিত সমালোচনা করতে দেখা যায় তাঁকে। এর আগে গত বছরের আগস্টের শেষ দিকে মতপ্রকাশ ও সরকারের সমালোচনার অভিযোগে তাঁকেসহ আরও কয়েকজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল। ওই গ্রেপ্তারের ঘটনায় সে সময় মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছিল। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান। কারামুক্তির পর থেকেই তিনি বর্তমান সরকার
এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নীতির বিরুদ্ধে সরব রয়েছেন। তাঁর এই সাম্প্রতিক মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।