গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬

আরও খবর

অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ

‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ

লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা!

আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান

ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত

ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি

‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’

গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৬ |
আইন উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা উঁচিয়ে জনতার নজিরবিহীন ধিক্কার। মঞ্চে বসেই ‘ভুয়া ভুয়া’ স্লোগানে নাজেহাল ড. আসিফ নজরুল। বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ প্রশাসন, তোপের মুখে সভা ছেড়ে তড়িঘড়ি প্রস্থান। নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধা: গাইবান্ধা জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নজিরবিহীন হট্টগোল ও গণরোষের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (১৯ জানুয়ারি) গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পণ্ড হয়ে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, আইন উপদেষ্টা অনুষ্ঠান শেষ না করেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগ উঠেছে। জুতা প্রদর্শন ও ‘ভুয়া’ স্লোগানে উত্তাল মঞ্চ: প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতেই বিপত্তি বাধে। ড.

আসিফ নজরুল মঞ্চে উপস্থিত হয়ে কথা বলার চেষ্টা করতেই গ্যালারিতে থাকা সাধারণ জনতা ফুঁসে ওঠেন। মুহূর্তের মধ্যে পুরো স্টেডিয়াম ‘ভুয়া ভুয়া’ স্লোগানে কেঁপে ওঠে। এ সময় গ্যালারির বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজিত জনতাকে হাতের জুতা খুলে উপদেষ্টার দিকে উঁচিয়ে প্রদর্শন করতে দেখা যায়। সরকারি কোনো অনুষ্ঠানে খোদ উপদেষ্টার সামনে এমন অপমানজনক দৃশ্য সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। অসহায় উপদেষ্টা ও প্রশাসনের ব্যর্থতা: ভিডিও ফুটেজে দেখা যায়, টানা স্লোগান ও জুতা প্রদর্শনের ঘটনায় ড. আসিফ নজরুল মঞ্চে বসে চরম অস্বস্তিতে পড়েন। তিনি মাইকে চিৎকার করে বলেন, “এইভাবে তো কথা বলা যাবে না... আপনারা আসেন।” কিন্তু তার এই ধমক বা অনুরোধে কোনো কাজ হয়নি। উপস্থিত পুলিশ

ও প্রশাসনিক কর্মকর্তারাও উত্তেজিত জনতাকে শান্ত করতে চরমভাবে ব্যর্থ হন। জনতার রুদ্রমূর্তি দেখে উপদেষ্টার চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। তোপের মুখে ‘পলায়ন’: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিলে ড. আসিফ নজরুল তড়িঘড়ি করে সভা শেষ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, জনতার রোষানল থেকে বাঁচতে তিনি কার্যত পালিয়ে যান। শুধু স্টেডিয়ামের ভেতরেই নয়, বাইরেও ছিল একই চিত্র। উপদেষ্টার গাড়িবহর বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা “আসিফ নজরুলের গালে, জুতা মারো তালে তালে” বলে স্লোগান দিতে থাকে। স্থানীয়রা অভিযোগ করেন, জনমতের তোয়াক্কা না করে একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার কারণেই গাইবান্ধার মানুষ আজ ক্ষোভে ফেটে পড়েছে। বিশ্লেষকদের মতে, একজন

গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে লক্ষ্য করে জুতা প্রদর্শন এবং সভা ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার এই ঘটনা সরকারের ভাবমূর্তিতে বড় ধরনের আঘাত। এটি স্থানীয় প্রশাসনের দুর্বলতা এবং জনমনে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিকূলতার মাঝেও সাধারণ মানুষের পাশে চট্টগ্রাম ছাত্রলীগ: কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন নেতাকর্মীরা অস্ট্রেলিয়ায় উগ্রবাদে জড়িত সন্দেহে বুলবুলপুত্রের বিরুদ্ধে তদন্ত: ইহুদি-খ্রিস্টান বিদ্বেষ প্রসারে আজহারির সাথে সম্পৃক্ততার অভিযোগ ‘হ্যাঁ’ ভোট প্রচারে ১৪২ কোটি টাকার অবৈধ ব্যয়: ইউনূস সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি নোটিশ ঈদের আগেই বিদ্যুৎ সংকটে চামড়া শিল্পনগরী: রপ্তানি বিপর্যয়ের শঙ্কায় ট্যানারি মালিকরা লাইসেন্স নবায়ন নামঞ্জুর, তবুও বিটিআরসির ছত্রছায়ায় চুটিয়ে চলছে মেট্রোনেটের ব্যবসা! আবারও ভুয়া শহীদ ও ভুয়া জুলাইযোদ্ধার নাম তালিকায়, ব্যাপক ঘাপলা-অনিয়মের সন্ধান “হাম হলে আয়ু বাড়ে”—স্বাস্থ্যমন্ত্রীর বেপরোয়া মন্তব্যে ক্ষোভ, নেপথ্যে ইউনূস-নুরজাহানের টিকা ব্যর্থতা ধামাচাপার চেষ্টা? ইউনূসের স্বাক্ষরিত মার্কিন বাণিজ্য চুক্তিঃ অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম ছাড়, অথচ সবচেয়ে বেশী শর্ত পাকিস্তানে পুলিশ ফাঁড়ি উড়িয়ে দিলো অজ্ঞাত পক্ষ, ১৫ পুলিশ সদস্য নিহত ‘এটা তোমার জন্য বাবা’, দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে উরবিলের বিশেষ উদযাপন ক্ষমতায় থাকা আর ক্ষমতা চর্চা করা এক কথা নয় ফ্যাক্ট চেক: ‘ভারতে হিন্দুরা মসজিদে বাদ্যযন্ত্র বাজাচ্ছে’ দাবিটি গুজব, ঘটনাস্থল বাংলাদেশ ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধ, হুঁশিয়ারি ছাত্রদলের ট্টগ্রামে বার নির্বাচন: আওয়ামীপন্থি আইনজীবীদের বাধাদান: জেএমবিএফ-এর নিন্দা, জাতিসংঘ-ইইউর হস্তক্ষেপ দাবি আকুর বড় অঙ্কের বিল দিয়েও ৩৪ বিলিয়ন ডলারের ওপরে রিজার্ভ যেসব ভুলের কারণে ইরান যুদ্ধে হারতে বসেছে যুক্তরাষ্ট্র হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪০৯ ‘এই কাঁদুনেরা ফ্যাসিস্ট জামানায় নির্যাতনে উৎসাহ জোগাত’ যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিল ইরান ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান