মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

মাদুরোকে তুলে নেওয়ার কয়েক মাস আগে কাবেলোর সঙ্গে যোগাযোগ করে যুক্তরাষ্ট্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কয়েক মাস আগেই দেশটির প্রভাবশালী ও কট্টরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রগুলো জানায়, ৬২ বছর বয়সী কাবেলোকে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছিল, তিনি যেন নিজের নিয়ন্ত্রণাধীন নিরাপত্তা বাহিনী বা ক্ষমতাসীন দলের সশস্ত্র সমর্থকদের ব্যবহার করে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন না চালান। যুক্তরাষ্ট্রের ৩ জানুয়ারির অভিযানের পরও গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনীসহ এই নিরাপত্তা কাঠামো মূলত অক্ষত রয়েছে। মাদুরোর মতো কাবেলোর বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে মামলা রয়েছে। তবে মাদুরোকে গ্রেপ্তার

করা হলেও অভিযানের সময় কাবেলোকে আটক করা হয়নি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাবেলোর আলোচনায় তার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা এবং বিচারিক অভিযোগও উঠে আসে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বর্তমান ট্রাম্প প্রশাসনের শুরুর দিক থেকেই এই যোগাযোগ শুরু হয়। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তা চলতে থাকে। এমনকি মাদুরোকে তুলে নেওয়ার পরও কাবেলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই যোগাযোগ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাবেলো যদি তার নিয়ন্ত্রণাধীন বাহিনীকে সক্রিয়ভাবে ব্যবহার করেন, তবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবেলোর আলোচনায় ভেনেজুয়েলার

ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে কোনো সমঝোতা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা তিনি মানছেন কিনা, সেটিও নিশ্চিত নয়। তবে প্রকাশ্যে কাবেলো রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি দিয়োসদাদো কাবেলো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের ঘনিষ্ঠ সহযোগী কাবেলো পরে মাদুরোর বিশ্বস্ত অনুচরে পরিণত হন এবং সরকারের দমন-পীড়নের প্রধান বাস্তবায়নকারী হিসেবে পরিচিতি পান। সাবেক সামরিক কর্মকর্তা কাবেলো সেনাবাহিনী ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ওপর ব্যাপক প্রভাব রাখেন। সরকারপন্থী সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী ‘কোলেক্তিভোস’-এর সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যাদের অতীতে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ আছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আশঙ্কা করছেন, দমন-পীড়নের ইতিহাস এবং রদ্রিগেজের সঙ্গে ক্ষমতার

দ্বন্দ্বের কারণে কাবেলো যেকোনো সময় পরিস্থিতি ঘোলাটে করে তুলতে পারেন। কাবেলোকে ধরিয়ে ‍দিতেও পুরস্কার ঘোষণা মাদক পাচারের অভিযোগে কাবেলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। ২০২০ সালে তাকে ‘কার্তেল দে লোস সোলেস’ নামের একটি মাদক পাচার চক্রের শীর্ষ নেতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। সে সময় তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করা হয়, যা পরে বাড়িয়ে ২ কোটি ৫০ লাখ ডলার করা হয়। যদিও কাবেলো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মাদুরোকে তুলে নেওয়ার পরও যুক্তরাষ্ট্র কেন কাবেলোকে গ্রেপ্তার করেনি- তা নিয়ে ওয়াশিংটনে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়