তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬

তেহরানসহ একাধিক জায়গায় ফের জড়ো হচ্ছেন বিক্ষোভকারীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জানুয়ারি, ২০২৬ |
টানা দুই রাতের ধারাবাহিক বিক্ষোভের পর শনিবার রাত থেকে আবারও ইরানের বিভিন্ন সড়কে মানুষ জড়ো হতে শুরু করেছেন। লন্ডনভিত্তিক ইরান সরকারের বিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ বিক্ষোভকারী একত্র হয়েছেন। একই সঙ্গে তেহরানের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জমায়েত করেন। সেখানে তারা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ‘গাজা নয়, লেবানন নয়— আমার জীবন ইরানের জন্য’ এমন স্লোগানও শোনা যায়। উল্লেখ্য, ইরান সরকার ফিলিস্তিনের গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহকে সহায়তা দিয়ে থাকে। প্রতিবছর এসব সশস্ত্র গোষ্ঠীকে বিপুল অঙ্কের সামরিক সহায়তা প্রদান করে দেশটি। তবে

ইরানের একাংশ জনগণ এই সহায়তা বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য, বিদেশে অর্থ ব্যয়ের আগে দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট সমাধানে সরকারকে মনোযোগী হতে হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জীন ছাড়ানোর নামে লন্ডনে নারী-শিশু ধর্ষণের ২১টি ঘটনায় বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কিশোরগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা টাকা বাঁচাতে এয়ারপোর্টে শুয়েছি হামে শিশু মৃত্যু ও মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে উত্তাল রাজপথ: ইউনূস-নূরজাহানের বিচারসহ ১০ দফা দাবি ট্রাকসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ মালামাল লুট করা এনসিপির ২ শীর্ষ নেতা গ্রেপ্তার এনসিপি থেকে ২২ নেতার পদত্যাগ গায়েবি নারীকে নিহত স্ত্রী দাবিতে জুলাইর ভুয়া মামলা: শেখ হাসিনাসহ ৮৫ আসামির অব্যাহতির সুপারিশ বাংলাদেশে আইনজীবী সমিতির নির্বাচনে অনিয়ম নিয়ে গভীর উদ্বেগ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ল’ সোসাইটির জঙ্গিগোষ্ঠী আল হিম্মাহ’র প্রশিক্ষক সাবেক সেনা সদস্যকে দুর্গম টিলা থেকে গ্রেপ্তার, আলামত উদ্ধার আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে বাধা ‘টেকনিক্যাল মব’: মনজিল মোরসেদ পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪ দেশের বাজারে কমল স্বর্ণের দাম এবার ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম বেড়েছে সবজি-ডিম-মুরগির দাম, ভোক্তার নাভিশ্বাস ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা যুদ্ধের সময় ‘লুকিয়ে’ আমিরাত যান ইসরাইলের দুই গোয়েন্দা সংস্থার প্রধান চীন দেখে যারপরনাই মুগ্ধ ট্রাম্প চীন ছাড়লেন ট্রাম্প উপদেষ্টার কর্মকাণ্ডে উদ্বিগ্ন হয়ে ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, যা বললেন স্পেনের প্রধানমন্ত্রী