যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ডোনাল্ড ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা: ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
ভেনেজুয়েলা থেকে তেল পাওয়ার একটি সম্ভাব্য পরিমাণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, লাতিন আমেরিকার দেশটি যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল সরবরাহ করবে। এর আনুমানিক বাজার মূল্য ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ তিনি নিজে নিয়ন্ত্রণ করবেন এবং তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের কল্যাণে ব্যবহার করা হবে। এই পরিমাণ তেল সরবরাহ করতে কতদিন লাগতে পারে তা উল্লেখ করেননি ট্রাম্প। এর আগে তিনি বলেছিলেন, ১৮ মাসের মধ্যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের তেল শিল্প পুরোদমে চালু হবে। এ জন্য দেশটিতে বিনিয়োগ করা হবে বিপুল অর্থ। তবে

বিশ্লেষকেরা মনে করছেন, ভেনেজুয়েলার আগের উৎপাদন সক্ষমতা ফিরিয়ে আনতে অন্তত এক দশক পর্যন্ত সময় লাগতে পারে। বিনিয়োগ প্রয়োজন ১০ বিলিয়ন ডলার। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভেনেজুয়েলার অন্তর্বর্তী কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের ও নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল হস্তান্তর করবে। এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমি নিজে নিয়ন্ত্রণ করব। যাতে তা ভেনেজুয়েলার জনগণ ও যুক্তরাষ্ট্রের কল্যাণে ব্যবহার নিশ্চিত করা যায়।’ গত সোমবার শপথ নিয়েছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এরপর ডোনাল্ড ট্রাম্প তেল পাওয়ার সম্ভাবনা নিয়ে এমন মন্তব্য করলেন। গত সোমবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট

বলেছিলেন, ভেনেজুয়েলা যদি তেল উৎপাদনকারী দেশ হিসেবে সক্রিয় থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভালো। কারণ এতে তেলের দাম নিচে নামবে। সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন তেলশিল্পের বড় বড় কোম্পানির প্রতিনিধিরা চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানি নৌবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জামায়াতের নির্বাচনী আইকন নিউইয়র্ক মেয়র মামদানির অফিসে এলজিবিটি দপ্তর: বিতর্ক চরমে ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ আমলে খননকৃত শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ম কূপ উদ্বোধন, যুক্ত হচ্ছে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস কুর্মিটোলা এভিয়েশন ডিপো থেকে বিমানের ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব! স্পিকার–ডেপুটি স্পিকারের পদত্যাগ নিয়ে সংবিধানিক প্রশ্ন: সামাজিক মাধ্যমে বিতর্ক আচরণবিধি ভাঙায় পাকিস্তানের আঘা সালমানকে আইসিসির তিরস্কার ও ডিমেরিট বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার? How Long Will People Remain Imprisoned Without Trial? কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার! বিএনপির চাঁদাবাজ সন্ত্রাসে আবারও রক্তাক্ত সংখ্যালঘু পরিবার—যশোরে চাঁদা না দেওয়ায় গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে জখম! The International Crimes Tribunal Has Turned into a Machine for Illicit Money অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?