কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতে, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬

কলকাতায় ১৩ বছরে সর্বনিম্ন তাপমাত্রা জানুয়ারিতে, দার্জিলিংয়ে ১.৫ ডিগ্রি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ |
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাসে এটিই কলকাতায় শীতের সর্বকালীন রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারা বলছে, অতীতে এরকম শীত দেখেনি কলকাতা। গত ১৩ বছরের মধ্যে এটাই সবচেয়ে শীতল জানুয়ারি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ১৮৯৯ সালে ২০ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। এরপর চলতি বছরে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে উত্তরের হিমেল হাওয়া কাঁপন ধরিয়েছে দক্ষিণেও। দক্ষিণবঙ্গে সবচেয়ে শীতল বীরভূম। শ্রীনিকেতন ও সিউড়িতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক

২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা নেমে এসেছে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। রায়গঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শীতের এই দাপট বজায় থাকবে। আগামী দু'দিনে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের সব জেলায় রাতের তাপমাত্রা ফের ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এরপর আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তন হবে না। আবহাওয়াবিদদের মতে, কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ