জামায়াত প্রার্থীর সাম্প্রদায়িক উসকানি,প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে ধর্মবিদ্বেষী বিক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৬

জামায়াত প্রার্থীর সাম্প্রদায়িক উসকানি,প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে ধর্মবিদ্বেষী বিক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৬ |
জামায়াত নেতা মোঃ সালেহীর প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁর নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ সাম্প্রতিক সময়ে একটি গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে। একটি প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্তকে কেন্দ্র করে এমন বিক্ষোভ গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থী এবং আইনগত প্রক্রিয়ার প্রতি অনাস্থা প্রকাশের শামিল। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতার মুখে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথকে লক্ষ্য করে “ভারতের দালাল এখানে থাকবে না” ও “কোনো ইসকন এখানে থাকবে না”—এ ধরনের সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্য শোনা যায়। উল্লেখ্য, জেলা প্রশাসক একজন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন; তাঁর ধর্মীয় পরিচয়ের সঙ্গে তাঁর প্রশাসনিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। তবুও তাঁকে হিন্দু হওয়ায় লক্ষ্যবস্তু করা সংবিধানস্বীকৃত ধর্মনিরপেক্ষতা ও

সামাজিক সম্প্রীতির পরিপন্থী। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার সুস্পষ্ট সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন বা আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়ার পথ খোলা থাকা সত্ত্বেও প্রশাসকের কার্যালয়ে চাপ সৃষ্টি ও ধর্মবিদ্বেষমূলক স্লোগান দেওয়ার মাধ্যমে প্রতিবাদ জানানো আইনগতভাবে যেমন অগ্রহণযোগ্য, তেমনি নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ। এ ধরনের বক্তব্য ও আচরণ বাংলাদেশের সংবিধানের আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় বৈষম্য নিষিদ্ধকরণ এবং মতপ্রকাশের সীমাবদ্ধতা সংক্রান্ত মৌলিক নীতির পরিপন্থী। একই সঙ্গে দণ্ডবিধি অনুযায়ী সাম্প্রদায়িক বিদ্বেষ উসকানি ও জনশান্তি বিঘ্নিত করার অভিযোগও এ ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। জামায়াত প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘটনায় সমর্থকদের এই ধরনের সাম্প্রদায়িক উসকানি ও প্রশাসনিক কার্যালয়ে বিক্ষোভ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। বরং এটি রাষ্ট্রীয়

প্রতিষ্ঠানকে দুর্বল করা এবং সমাজে ধর্মীয় বিভাজন উসকে দেওয়ার একটি বিপজ্জনক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের