নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না’ – সংবাদপত্রের ওপর আক্রমণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ January, ২০২৬

নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না’ – সংবাদপত্রের ওপর আক্রমণ ও দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ January, ২০২৬ |
ডেস্ক রিপোর্ট: দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর ওপর আক্রমণ এবং বিদ্বেষপূর্ণ আচরণের প্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সাম্প্রতিক একটি আলোচনায়। গণমাধ্যমের স্বাধীনতা এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বক্তারা সবাইকে নীরবতা ভেঙে কথা বলার আহ্বান জানিয়েছেন। আলোচনার শুরুতে 'দ্য ডেইলি স্টার'-এর প্রসঙ্গ উঠে আসে। সেখানে বলা হয়, পত্রিকাটিকে কেউ কেউ নেতিবাচকভাবে 'দিল্লি স্টার' বলে আখ্যায়িত করছে এবং প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনাও ঘটছে। এ বিষয়ে প্রশ্ন তোলা হয় যে, আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। এর জবাবে আলোচনায় অংশ নেওয়া অপর বক্তা রুমিন ফারহানা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, ডেইলি স্টারের নাম তবু উচ্চারণ করা যাচ্ছে, কিন্তু দেশের অন্যতম শীর্ষ পত্রিকা 'প্রথম

আলো'কে বর্তমানে যেই কুরুচিপূর্ণ নামে ডাকা হচ্ছে, তা উচ্চারণযোগ্য নয়। তিনি প্রশ্ন তোলেন, "বাংলাদেশটাকে আমরা কোথায় নিচ্ছি? কাদের হাতে তুলে দিচ্ছি? কারা বাংলাদেশটাকে চালাতে চাইছে এবং কোন পথে?" তিনি শঙ্কা প্রকাশ করেন যে, দেশ যে পথে এগোচ্ছে, সেই পথে সাধারণ নাগরিকদের টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে। বর্তমানে যারা চুপ আছেন এবং নিজেদের নিরাপদ মনে করছেন, তাদের সতর্ক করে ওই বক্তা বলেন, "নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না।" অর্থাৎ, বিপর্যয় নেমে এলে কেউ তা থেকে রেহাই পাবে না। আলোচনার শেষ পর্যায়ে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তিনি বলেন, "Raise your voice (কণ্ঠ উঁচুন)। যেভাবে পারেন, যতটুকু পারেন—ফেসবুকে লিখুন, কথা বলুন। Speak up

and Wake up (কথা বলুন এবং জেগে উঠুন)।" সামাজিক যোগাযোগমাধ্যমে এই কথোপকথনটি ছড়িয়ে পড়ার পর তা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের