ক্ষমতায় যাওয়ার আগেই তদবির–চাঁদাবাজির অভিযোগে উত্তাল রাজনীতি, তারেক রহমানের নাম ব্যবহার করে কোটি টাকার বাণিজ্যের গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬

ক্ষমতায় যাওয়ার আগেই তদবির–চাঁদাবাজির অভিযোগে উত্তাল রাজনীতি, তারেক রহমানের নাম ব্যবহার করে কোটি টাকার বাণিজ্যের গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ |
স্টাফ রিপোর্টার । ক্ষমতায় যাওয়ার আগেই পুরোনো দুর্নীতি, তদবির ও প্রভাব খাটানোর রাজনীতি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এমন বিস্ফোরক অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে গুঞ্জন, তারেক রহমানের নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বাণিজ্য শুরু হয়ে গেছে। অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকার বিনিময়ে প্রশাসনের শীর্ষ পর্যায়ের পদ ‘ম্যানেজ’ করার তৎপরতা চলছে জোরেশোরে। বিভিন্ন সূত্রের দাবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত পদগুলোকে ঘিরে তদবির বাণিজ্য গড়ে উঠেছে। এসব

তদবিরের সঙ্গে বগুড়া অঞ্চলের কয়েকজন ব্যক্তি, তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন আল মামুন এবং তারেক রহমানের স্ত্রী পক্ষের কিছু আত্মীয়-স্বজন জড়িত বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি এমন অভিযোগ প্রকাশ্যে আসে, তবে তা শুধু একটি দলের অভ্যন্তরীণ সংকট নয়—বরং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। অতীতে যেসব অনিয়ম, দখলদারি ও প্রভাব খাটানোর অভিযোগ রাজনীতিকে কলুষিত করেছিল, সেগুলো কি আবারও ফিরে আসছে—সে আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদযাত্রায় বাড়তি নয়, কম ভাড়া নিচ্ছে বাস: সড়ক পরিবহনমন্ত্রী ইরানের যা কিছু ‘অবশিষ্ট’ তা-ও শেষ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের স্ত্রীকে নিয়ে হলো না বাড়ি ফেরা, প্রাণ গেল দুই লঞ্চের চাপায় মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল মালয়েশিয়া শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার গোয়েন্দা মন্ত্রীর নিহতের খবর নিশ্চিত করলেন ইরানের প্রেসিডেন্ট দুই মহাসড়কে যাত্রীর চাপ, স্থবির যানবাহন হরমুজ প্রণালি পাশ কাটানোর চেষ্টায় সৌদি, আমিরাত, ইরাক জ্বালানি অবকাঠামোতে হামলার ‘কঠিন প্রতিশোধ’ নেওয়ার হুঁশিয়ারি ইরানের উদ্ধারকাজে সময় লাগবে, বললেন স্টেশন মাস্টার বিতর্কের মুখে গান নিষিদ্ধ, নিজের অবস্থান জানালেন নোরা ইরানের নারী ফুটবলাররা দেশে ফিরছেন তুরস্ক সীমান্ত দিয়ে প্যারিসে ঈদ ঘিরে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক আয়োজন ঈদের দিন ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কিমিজুড়ে থেমে থেমে যানজট এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা আইজিপির বাসায় চুরির খবর গুজব: পুলিশ সদর দপ্তর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩