ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

ফুটবল ম্যাচে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে যেন সহিংসতার নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবার কলম্বিয়া কাপের ফাইনাল ঘিরে রণক্ষেত্রে পরিণত হলো মেডেলিন শহর। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫৯ জন আহত হয়েছেন। বুধবার রাতে কলম্বিয়ার ‘এস্তাদিও আতানাসিও গিরার্দোত’ স্টেডিয়াম সাক্ষী হলো এক বিভীষিকাময় পরিস্থিতির। কলম্বিয়া কাপের ফাইনালের দ্বিতীয় লেগে দেপোর্তিভো ইন্ডেপেনদিয়েন্তে মেডেলিনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে আতলেতিকো নাসিওনাল। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার পরই উৎসবের স্টেডিয়াম পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। হার-জিতের আবেগ রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ম্যাচ শেষ হতেই গ্যালারি থেকে উশৃঙ্খল সমর্থকরা মাঠে নেমে আসে। ফ্লেয়ার ও বিপজ্জনক আতশবাজি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ

ও বলপ্রয়োগ করতে হয় দাঙ্গা পুলিশকে। সংঘর্ষে আহত ৫৯ জনের মধ্যে সাতজন পুলিশ সদস্যও রয়েছেন। সহিংসতায় স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্থানীয় সংবাদমাধ্যমে। উত্তেজিত জনতা গ্যালারির আসন উপড়ে ফেলার পাশাপাশি মাঠের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। এর আগে গ্যালারিতে অতিরিক্ত ধোঁয়ার কারণে ম্যাচ শুরু হতেও নির্ধারিত সময়ের চেয়ে ১৪ মিনিট দেরি হয়েছিল। পুলিশ কমান্ডার উইলিয়াম কাস্তানো জানান, অভিযানের সময় দর্শকদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও প্রায় ১২০ কেজির বেশি বিস্ফোরক রাসায়নিক জব্দ করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মেডেলিনের মেয়র ফেদেরিকো গুতিয়েরেস। তিনি বলেন, যারা স্টেডিয়ামে গিয়ে হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। গুটি

কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তিকে সাধারণ মানুষের সম্পদ নষ্ট করতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম