টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬

টানা জয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে মেয়েদের উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ |
নেপালে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে ক্রিকেট খেলছে বাংলাদেশ। গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের নারী প্রতিনিধিরা। আইসিসির টি–২০ র‍্যাঙ্কিংয়ে যার ফল পেয়েছেন ক্রিকেটাররা। ব্যাট হাতে দারুণ খেলা ওপেনার শারমিন আক্তার সুপ্তা ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে ২২ ধাপ এগিয়েছেন। তিনি ৩৫ নম্বরে উঠে এসেছেন। বাছাইপর্বের চার ইনিংসে ১৫৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক তিনি। বাছাইপর্বে বড় দুই পরীক্ষা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচে ফিফটি করেছেন তিনি। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠেছেন। বাছাইপর্বের চার ম্যাচে সেট হয়ে আউট হন তিনি। বড় সংগ্রহ না পেলেও নিয়মিত রান করার পুরস্কার পেয়েছেন তিনি।

বোলিং র‍্যাঙ্কিংয়ে স্পিনার রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠেছেন। চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন এই লেগি। বোলিং র‌্যাঙ্কিংয়ে ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে ত্রিশে উঠেছেন। খেলোয়াড়দের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও দল হিসেবে আগের অবস্থানেই আছে বাংলাদেশ। টি-২০ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০। আয়ারল্যান্ড আছে বাংলাদেশের ঠিক ওপরে। আইরিশদের চেয়ে প্রায় দেড় হাজার পয়েন্টে বাংলাদেশ পিছিয়ে থাকলেও রেটিংয়ের ব্যবধান মাত্র ৪।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম