বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫

বিশ্বকাপের ২ মাস আগে শ্রীলঙ্কার নেতৃত্বে শানাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৫ |
টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি মাত্র দুই মাস। দলগুলো যখন শেষ মুহূর্তের প্রস্তুতি গোছাতে ব্যস্ত, ঠিক তখনই বড়সড় রদবদল আনল শ্রীলঙ্কা ক্রিকেট। চারিথ আসালঙ্কাকে সরিয়ে আবারও লঙ্কান টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেলেন দাসুন শানাকা। শানাকার নেতৃত্বগুণ নতুন কিছু নয়। তার অধীনেই টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছিল শ্রীলঙ্কা। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার নেতৃত্বে সমীহ জাগানিয়া পারফরম্যান্স করেছিল দলটি। নতুন মেয়াদে শানাকার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ। এরপরই ধরবেন বিশ্বকাপের বিমান। এই পরিবর্তনের পেছনে প্রধান কোচ সনাথ জয়াসুরিয়ার বড় ভূমিকা রয়েছে। নবনিযুক্ত প্রধান নির্বাচক প্রমোদ্য উইকরামানাসিংহে বলেন, ‘আগের কমিটি ২৫ জন খেলোয়াড়ের একটা তালিকা করেছিল। ওই দলই

আমরা বিশ্বকাপের প্রাথমিক দল হিসেবে বেছে নিয়েছি। দাসুন একজন অলরাউন্ডার। আমরা কোচ জয়াসুরিয়ার সঙ্গে কথা বলেই জেনে নিয়েছি তিনি কেমন অধিনায়ক চাচ্ছেন।’ বিশ্বকাপকে সামনে রেখে শানাকাকে অধিনায়ক করে ২৫ সদস্যের প্রাথমিক দলও ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ‘বি’ গ্রুপে লড়বে লঙ্কানরা, যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, জানিথ লিয়ানাগে, চারিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, পবন রত্নায়েকে, সোহান আরাচ্চিগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মিলান রত্নায়েকে, নুয়ান তুষারা, ঈশান মালিঙ্গা, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশঙ্কা, মাহিশ থিকশানা, দুশান হেমন্ত, বিজয়কান্ত

বিশ্বকান্ত ও ত্রাভিন ম্যাথু।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম