ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

ট্রল ও গালিগালাজের শিকার হয়ে যা বললেন শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
কলকাতা যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসিকে না দেখতে পাওয়ার জন্য ফুটবলপ্রেমীদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল, সেটির মাত্রা আরও বাড়িয়ে দেয় টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ছবিটি প্রকাশ পাওয়ার পর বিতর্ক সৃষ্টি হয়। মেসি যে হোটেলে ছিলেন, সেখানে গিয়ে শুভশ্রী তার সঙ্গে ছবি তোলেন এবং তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে। এতে তাকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে শুভশ্রী এই বিতর্কের জবাব দিয়েছেন। তিনি জানান, ‘G.O.A.T ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের একজন প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়।’ শুভশ্রী বলেন, ‘আমন্ত্রণ পেয়ে আমরা মেসির হোটেলে গিয়েছিলাম এবং নির্দিষ্ট সময়

মেসির সঙ্গে দেখা করে ছবি তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময়, মেসির পিআর টিম আমাদের যুবভারতী স্টেডিয়ামে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। তারা বলেছিল, এতে তাদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি তাঁবু তৈরি করা হয়েছিল, যেখানে আমরা অপেক্ষা করছিলাম।’ তিনি আরও জানান, ‘যে সময় ছবিগুলো পোস্ট করা হয়, নেটওয়ার্ক সমস্যার কারণে তা তৎক্ষণাৎ পোস্ট হয়নি। কারণ, ক্রীড়াঙ্গনে জ্যামার ছিল। মেসি প্রায় সাড়ে ১১টায় মাঠে প্রবেশ করেন এবং তার আগমন নিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, আমি তা নিজের চোখে দেখেছি।’ শেষে শুভশ্রী বলেন, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে ছবিগুলো দেরিতে পোস্ট হয়, এবং তা তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। এরপর আমাকে নিয়ে ট্রলিং শুরু হয়, আমাকে প্রোপাগান্ডা

ও অবজেক্ট বানিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার কারণে আপনি মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের মধ্যে ছিলাম?’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!