যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫

যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৫ |
স্বস্তিকা মুখার্জির ব্যক্তিজীবন শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রে। কৈশোর পেরিয়ে মাত্র আঠারো বছর বয়সে পরিবারের সিদ্ধান্তে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অল্প বয়সেই কন্যাসন্তান অন্বেষার জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে স্বামী প্রমিত সেনের সংসার ছেড়ে বেরিয়ে আসেন স্বস্তিকা। এরপরই অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন তিনি। টলিউডে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই জিৎ ও স্বস্তিকার পরিচয় ঘনিষ্ঠতায় রূপ নেয়। শোনা যায়, পরিচালক রবি কিনাগির ‘মাস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের সম্পর্কের শুরু। ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয়। পার্টি, প্রিমিয়ার কিংবা নানা সামাজিক অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যেত এই জুটিকে। অনেকের কাছেই স্বস্তিকার প্রথম প্রেম হিসেবে পরিচিত ছিলেন

জিৎ। প্রায় ছয় বছর একসঙ্গে থাকার পর হঠাৎ করেই ভেঙে যায় এই সম্পর্ক। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে জিৎ বা স্বস্তিকা—কেউই কখনো প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে নানা মত ও অনুমান ছড়াতে থাকে ইন্ডাস্ট্রিতে। কেউ বলেন, স্বস্তিকার বিবাহিত পরিচয় ও এক সন্তানের মা হওয়াই সম্পর্কে প্রভাব ফেলেছিল। আবার কেউ মনে করেন, তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম উঠে আসে। আরেকটি মত অনুযায়ী, জিতের জীবনসঙ্গী হতে গেলে অভিনয় ছাড়তে হতো স্বস্তিকাকে—এই শর্তে রাজি না হওয়াতেই নাকি সম্পর্ক ভেঙে যায়। যদিও এসব অনুমান নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানান, এই বিচ্ছেদের প্রভাব শুধু তার ওপর নয়, তার মেয়ে অন্বেষা ও পরিবারের

সদস্যদের ওপরও পড়েছিল। সে সময়ের কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমরা ছয় বছর একসঙ্গে ছিলাম। আমার মেয়ে আজও বলে, এটা তোমার দোষ ছিল। ও বলে, আমি তোমাকে কোনো দিন ক্ষমা করব না।’ স্বস্তিকা জানান, অন্বেষা জিৎকে খুব পছন্দ করত। বড় হওয়ার পরেও মেয়ের মুখে সেই আফসোসের কথা শুনেছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘ও বলে—এত সুন্দর একটা পুরুষ, এ তুমি কী করলে মা!’ শুধু মেয়ে নয়, স্বস্তিকার মা ও বোনও নাকি জিতের পক্ষেই ছিলেন। অভিনেত্রী বলেন, ‘মা আর বোন সব সময় ওর পক্ষ নিত। আমার বোন তো ওর বিয়েতেও গিয়েছিল। ওর কান্না দেখে আমি বলেছিলাম, এসব কী নাটক হচ্ছে।’ টলিউডের এই বহুল আলোচিত প্রেমও এখন

অতীত। তবে জিৎ ও স্বস্তিকার বিচ্ছেদের গল্প আজও অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রেই রয়ে গেছে

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল