বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫

বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ ডিসেম্বর, ২০২৫ |
দুই দশকের ক্যারিয়ারে বহু নাটকে অভিনয় করলেও তানজিকা আমিন নতুন করে আলোচনায় আসেন আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘মহানগর ২’-এর মাধ্যমে। এরপর থেকে কাজের প্রস্তাব বেড়েছে বহুগুণ, তবে গড্ডালিকা প্রবাহে গা ভাসাননি অভিনেত্রী। বেছে বেছে কাজ করাই এখন তার ব্রত। সেই ধারাবাহিকতায় বছর শেষে ভক্তদের জন্য জোড়া সুখবর নিয়ে আসছেন তানজিকা। চলতি ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত দুটি ওয়েব ফিল্ম— ‘ডিমলাইট’ ও ‘অমীমাংসিত’। একেবারে ভিন্ন দুটি চরিত্রে নিজেকে ভাঙা-গড়ার খেলায় মেতেছেন এই অভিনেত্রী। বছর শেষে এমন ধামাকা নিয়ে তানজিকা উচ্ছ্বসিত। তিনি বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম একসঙ্গে মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সেরাটা

দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন নেন সেটাই এখন দেখার বিষয়।” বিতর্কিত ‘অমীমাংসিত’ ও সাংবাদিক চরিত্র রায়হান রাফী পরিচালিত ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই বছর আগে শুটিং হলেও সেন্সর জটিলতায় এতদিন আটকে ছিল এটি। অবশেষে এই ডিসেম্বরেই ‘আইস্ক্রিন’-এ মুক্তি পাচ্ছে আলোচিত ছবিটি। এখানে তানজিকাকে দেখা যাবে একজন সাংবাদিকের ভূমিকায়, আর তার স্বামীর চরিত্রে আছেন ইমতিয়াজ বর্ষণ। এক রাতে সাংবাদিক দম্পতির খুন হওয়া এবং সেই হত্যার রহস্যই গল্পের কেন্দ্রবিন্দু। গুঞ্জন রয়েছে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনির চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। যদিও নির্মাতা পক্ষ বিষয়টি সরাসরি স্বীকার করেননি। চ্যালেঞ্জিং এই চরিত্র নিয়ে তানজিকা বলেন, “সাংবাদিক চরিত্রে অভিনয় করতে একটু বেগ পেতে হয়েছে। একে

তো সাংবাদিক, তার ওপর চরিত্রটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত (বাস্তব ঘটনার ছায়া)। এই কাজটি নিয়ে সবার এত বেশি প্রত্যাশা যে, ভয় কাজ করছে। তবে আমার আত্মবিশ্বাস আছে। আশা করছি সিরিজটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে।” মধ্যবিত্ত গৃহিণীর ‘ডিমলাইট’ অন্যদিকে ‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে তানজিকাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে। এখানে তিনি তানিয়া নামের এক মধ্যবিত্ত পরিবারের গৃহিণী। গল্পটি মিডলাইফ ক্রাইসিস বা মধ্যবয়সের সংকট নিয়ে। এই ফিল্মে তার স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। আগামী ১১ ডিসেম্বর দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ডিমলাইট’। একটিতে রহস্যঘেরা সাংবাদিক, অন্যটিতে সাদামাটা গৃহিণী— বছর শেষে তানজিকার এই বৈচিত্র্যময় উপস্থিতি দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল