রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫

রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৫ |
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম সেরা আইকনিক খলনায়িকা ‘নীলাম্বরি’। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পডিয়াপ্পা’ সিনেমায় সেই চরিত্রে রম্যা কৃষ্ণানের দাপুটে অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে। তবে ২৬ বছর পর সিনেমাটি পুনরায় মুক্তির ঠিক আগমুহূর্তে এক বিস্ফোরক তথ্য জানালেন আরেক দক্ষিণী সুপারস্টার 'থালাইভা'খ্যাত অভিনেতা রজনীকান্ত। তিনি বলেন, এই কালজয়ী চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ রম্যা ছিলেন না। বরং তারা চেয়েছিলেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। রজনীকান্ত বলেন, ‘নীলাম্বরি’ চরিত্রটি যখন কল্পনা করা হয়েছিল, তখন তার মনে কেবল ঐশ্বরিয়া রাইয়ের ছবিই ভেসে উঠেছিল। কারণ চরিত্রটি ছিল তামিল সিনেমার অন্যতম শক্তিশালী নারী চরিত্র। এ বর্ষীয়ান অভিনেতা বলেন, চরিত্রটিতে কাস্ট করার জন্য আমাদের টিম তিন মাস

চেষ্টা করেছিল। এমনকি ঐশ্বরিয়ার আত্মীয়স্বজনদের মাধ্যমেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। থালাইভা বলেন, ঐশ্বরিয়া যদি রাজি হতেন, তবে তারা সিনেমাটির জন্য এক বছর অপেক্ষা করতেও প্রস্তুত ছিলেন। তিনি বলেন, যদি তিনি (ঐশ্বরিয়া) বলতেন যে, ‘চরিত্রটি ভালো এবং আমাদের অপেক্ষা করতে হবে’। তবে আমরা এক বছর অপেক্ষা করতাম। কারণ এই চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল। না হলে সিনেমাটা ভালো চলত না। কিন্তু আমরা পরে বুঝতে পারি, এই চরিত্রে আগ্রহী নন তিনি। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর রজনীকান্ত পরিচালককে বলেছিলেন— ‘নীলাম্বরি’ চরিত্রে এমন কাউকে নিতে হবে, যার চোখে শক্তি আছে এবং যার উপস্থিতি দাপুটে। উপযুক্ত অভিনেত্রী না পাওয়া গেলে প্রজেক্টটি

স্থগিত রাখার কথাও ভাবা হয়েছিল। শেষ পর্যন্ত পরিচালকের প্রস্তাবে রম্যা কৃষ্ণানকে নেওয়া হয় এবং বাকিটা ইতিহাস। উল্লেখ্য, আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিশ্বজুড়ে পুনরায় মুক্তি পাচ্ছে কেএস রবিকুমার নির্মিত ব্লকবাস্টার সিনেমা ‘পডিয়াপ্পা’। এ উপলক্ষ্যে ‘দ্য রিটার্ন অব পডিয়াপ্পা’ শিরোনামে একটি ভিডিওবার্তা দিয়েছেন রজনীকান্ত। সেখানেই তিনি এই গোপন তথ্য প্রকাশ্যে আনেন। পুরনো স্মৃতিচারণের পাশাপাশি ভক্তদের জন্য নতুন আশার আলোও দেখিয়েছেন এ 'থালাইভা'খ্যাত অভিনেতা। ভিডিওবার্তায় তিনি কালজয়ী সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তিনি নামও প্রস্তাব করেন—‘নীলাম্বরি: পডিয়াপ্পা টু’। তবে নির্মাতারা এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও ভক্ত-অনুরাগীদের প্রশ্ন—তবে কি আসছে 'পডিয়াপ্পা ২?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল