ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বিএনপি সরকারের এক মাসেই আন্তর্জাতিক সংস্থার চাপ: মানবাধিকার ইস্যুতে তারেক রহমানকে কড়া বার্তা ৯ আন্তর্জাতিক সংস্থার
*ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি*
ভাঙ্গুড়ায় দেশী প্রজাতির মাছ সংকটে শুঁটকি চাতালে স্থবিরতা
রাজাকার পাঠ্যমঞ্চ নাটকে বাধা জামায়াত নেতার
দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম
মানিকগঞ্জে বাউল শিল্পীদের নির্যাতন: উগ্রবাদের উত্থানে সংকটে সংস্কৃতিচর্চা, দায় এড়াতে পারে না ইউনূস সরকার
রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর পল্টনে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামের এক উপপরিদর্শকের (এসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানের ডরমেটরির একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ।
নিহত আফতাব উদ্দিন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। প্রশিক্ষণের জন্য তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে অবস্থান করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যে কক্ষটিতে তিনি ছিলেন, সেটির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ
সূত্রে জানা গেছে, আফতাব উদ্দিন ‘৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’ ব্যাচের কর্মকর্তা ছিলেন। প্রশিক্ষণ শেষে ২০১৭ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।