‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ December, ২০২৫

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ December, ২০২৫ |
খুলনার কয়রা উপজেলার সর্ব দক্ষিণের জনপদ কপোতাক্ষ নদের মাটিয়াভাঙ্গা এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে হঠাৎ বাঁধ ভেঙে পানি প্রবেশের উপক্রম হয়। স্থানীয়রা রাত জেগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে এ যাত্রায় রক্ষা করেছেন। তবে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী বাসিন্দাদের। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নদের উপজেলার মাটিয়াভাঙ্গা এলাকার প্রায় ২০০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ওই রাতে একটি রিং বাঁধ দিয়ে পানি আটকাতে সক্ষম হন। তবে জরুরিভিত্তিতে বাঁধ সংস্কারে ব্যবস্থা না নিলে যে কোনো সময় নোনা পানিতে প্লাবিত হবে কয়েকটি গ্রাম। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দিদারুল আলম জানান, সুন্দরবন

ঘেঁষা আড়পাঙ্গাসিয়া নদী ও কপোতাক্ষ নদের মোহনা সংলগ্ন বাঁধটিতে এক মাস আগেই ফাটল দেখা দেয়। বিষয়টি পাউবোকে জানানো হলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি। অল্প কিছু বস্তা ডাম্পিং করে দায়সারা কাজ করা হয়েছিল তখন। বৃহস্পতিবার রাতে আগের ফাটলটি হঠাৎ বড় হয়ে বাঁধ ধসে গেছে। তিনি বলেন, ভাঙনের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যান মাটিয়াভাঙ্গা গ্রামের সোহেল গাজী, আক্তারুল মোল্যা, নয়ন খাঁসহ অনেকেই। তারা গিয়ে দেখেন, বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে নদীতে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ছে। তাৎক্ষণিক গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তারা দ্রুত রিং বাঁধ নির্মাণ করেন। এতে করে আর লোকালয় পানিতে প্লাবিত হয়নি। তবে জোয়ারের পানি যেভাবে বাড়ছে, এতে দ্রুত সংস্কার কাজ না

করা হলে আবারও ভাঙনের ঝুঁকি আছে। মাটিয়াভাঙ্গা গ্রামের অজিয়ার শেখ বলেন, দেখতে দেখতে নদীর বাঁধ কীভাবে ভেঙে গেল, তা বুঝতে পারলাম না। মনে হলো বাড়িঘর সব তলিয়ে যাবে। তবে রিং বাঁধ দেওয়ায় এ যাত্রা মনে হয় রক্ষা হলো। আমাদের দাবি, বাঁধটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি বর্ষার আগেই এখানে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ করা হোক। আমরা আর আতঙ্কের মধ্যে থাকতে চাই না। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গনি খোকন বলেন, বাঁধ ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে রাতেই রিং বাঁধ নির্মাণ করে পানি আটকানো সম্ভব হয়েছে। পাউবো সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘পুনর্বাসন’ প্রকল্পের

আওতায় কয়রা উপজেলার উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের দুটি পোল্ডারে প্রায়ে ১ হাজার ২০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে ৩২ কিলোমিটার বেড়িবাঁধে উচ্চতা-প্রশস্ততা বৃদ্ধি, ঢাল সংরক্ষণ, নদীশাসন ও চর বনায়ন রয়েছে। মাটিয়াভাঙ্গার ভাঙন এলাকাটিও ওই প্রকল্পের অংশ। পাউবোর সাতক্ষীরা-২ বিভাগের উপসহকারী প্রকৌশলী আলমগীর কবীর বলেন বাঁধটির মেরামত কাজ শুরু হয়েছে। কাজ চলমান অবস্থায় বৃহস্পতিবার রাতে বাঁধটি ভেঙে যায়। কংক্রিট ব্লক নির্মাণের সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতেই বিকল্প রিং বাঁধ দিয়ে পানি আটকাতে পারায় এলাকা প্লাবিত হয়নি। তবে স্থানীয়দের দাবি, বর্ষার আগে বাঁধের কাজ শেষ না হলে বড় বিপদের সম্মুখীন হতে হবে। এ বিষয়ে জানতে চাইলে পাউবো সাতক্ষীরা-২ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল

ইসলাম বলেন, প্রকল্পের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তবে জমি অধিগ্রহণ জটিলতা, বরাদ্দ বিলম্ব, বালু-মাটির সংকট ও ভাটার সময়ের ওপর নির্ভর করতে হওয়ায় কাজ পিছিয়ে যাচ্ছে। মাটিয়াভাঙ্গা এলাকার বাঁধে জরুরিভিত্তিতে কাজ শুরু হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ