বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫
     ১০:৩৮ অপরাহ্ণ

আরও খবর

বিএনপি সন্ত্রাসীর হাজার কোটির চাঁদা ও দখল মিশন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩৮ 67 ভিউ
আগামী নির্বাচনের আগে এক হাজার কোটি টাকার চাঁদা মিশনে নেমেছে গাজীপুরের শ্রীপুরের বিএনপির নেতা, স্থানীয় শীর্ষ সন্ত্রাসী এমদাদ। পুলিশ ও সেনাবাহিনীর খাতায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসাবে তালিকাভুক্ত এমদাদ দলের নাম ভাঙিয়ে ২০২৪ সাল ৫ আগষ্ট থেকে জমি দখল ও চাঁদাবাজির নজিরবিহীন রেকর্ড গড়েছে। তাকে বেশ কয়েকবার আটক করা হলেও চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ হয়নি। জানা গেছে, তার বিরুদ্ধে বিএনপি নেতা ও দলের প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চুর কাছে অভিযোগ গেলেও তিনি কোনো ব্যবস্থা নেন না। অন্যদিকে, এমদাদ চাঁদাবাজি ও দখলবাজির সময় প্রচার করে—ভোটের সময় দলীয় ফান্ডের জন্য টাকা প্রয়োজন, তাই দলের নির্দেশে সব করছে। স্থানীয় ব্যবসায়ী ও শিল্পমালিকরা এমদাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে র‌্যাব

ও পুলিশে কয়েক শত অভিযোগ জমা দিয়েছেন। তারা জানান, এমদাদের অত্যাচারে অনেকেই ব্যবসা-বাণিজ্য ছেড়ে দিয়েছেন; কেউ ছেড়েছেন বাড়িঘর। চাঁদা দিতে না পারলে এমদাদ ব্যবসাপ্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এমদাদকে কেউ কিছু না বলার কারণ—চাঁদার ভাগ নাকি অনেকেই পাচ্ছেন।” এদিকে পুলিশ জানায়, গত ৬ অক্টোবর ২০২৫ মধ্যরাতে গাজীপুর সদরের শ্রীপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ ৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী এমদাদুল হক এবং শওকত মীর উল্লেখযোগ্য। অভিযানে ৭.৬৫ মিমি ক্যালিবারের ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৪টি ওয়াকিটকি সেট, ২টি স্টান গান,

১টি নেইল গান, ২টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অন্যদিকে, গাজীপুরের শ্রীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক শীর্ষ সন্ত্রাসী মো. সুমন মিয়াকে (৩২) ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশের তিন সদস্য আহত হন। পুলিশ জানিয়েছে—ছিনিয়ে নেওয়া আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেন এমদাদুল হক। জামিনে ছাড়া পেয়ে সে এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা দিচ্ছে বিএনপির একটি অংশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান