বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫

বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২৫ |
বিয়ের প্রলোভন দেখিয়ে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর জবানবন্দি গ্রহণ শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট থানাকে এই অভিযোগটি মামলা (এফআইআর) হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। একজন আইনজীবী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ব্যারিস্টার ফুয়াদ নিজের বিবাহিত পরিচয় গোপন করে এবং নিজেকে অবিবাহিত দাবি করে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে তিনি দীর্ঘ দিন ধরে

ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছেন। ভুক্তভোগী শিক্ষার্থী তার জবানবন্দিতে বলেন, "ব্যারিস্টার ফুয়াদ আমাকে জানিয়েছিল তার কোনো স্ত্রী নেই। এই মিথ্যা বলে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে সে দিনের পর দিন আমাকে জোরপূর্বক ধর্ষণ করেছে। কিন্তু এখন আমি জানতে পেরেছি তার স্ত্রী ও সন্তান রয়েছে। সে একজন প্রতারক ও মিথ্যাবাদী। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।" একজন আইনজীবী এবং রাজনৈতিক দলের দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে এমন নৈতিক স্খলনের অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে সমালোচনার ঝড় উঠেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইশরাত জাহান বলেন, "যিনি আইন পেশায় আছেন এবং একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, তার বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ উঠলে সাধারণ নারীরা

কার কাছে নিরাপদ বোধ করবে? আমরা চাই পদের প্রভাব খাটিয়ে যেন তদন্ত ভিন্ন খাতে না নেয়া হয়।" সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রায়হান উদ্দিন নামের এক ব্যক্তি লিখেছেন, "বিয়ের প্রলোভনে ধর্ষণ একটি গুরুতর অপরাধ। অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।" আদালত পাড়ায় উপস্থিত এক বিচারপ্রার্থী মন্তব্য করেন, "আইনজীবীরা হলেন সমাজের বিবেক। তারাই যদি ভক্ষক হয়ে ওঠেন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন প্রতারণা করার সাহস না পায়।" অন্যদিকে, সচেতন নাগরিক সমাজের মতে, রাজনৈতিক পরিচয় বা

পেশাগত ক্ষমতা ব্যবহার করে অভিযুক্ত যেন পার পেয়ে না যান, সেদিকে প্রশাসনের কড়া নজর রাখা উচিত। বর্তমানে আদালতের নির্দেশে থানা পুলিশ মামলা রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর