জামায়াতের কর্মসূচির মঞ্চসজ্জা ঘিরে তীব্র বিতর্ক জাতীয় পতাকার রঙ ‘পদদলিত’ করার অভিযোগ, আইনগত প্রশ্নেও আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫
     ১০:৩০ অপরাহ্ণ

জামায়াতের কর্মসূচির মঞ্চসজ্জা ঘিরে তীব্র বিতর্ক জাতীয় পতাকার রঙ ‘পদদলিত’ করার অভিযোগ, আইনগত প্রশ্নেও আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৫ | ১০:৩০ 63 ভিউ
রাজধানীতে আয়োজিত জামায়াতে ইসলামের একটি রাজনৈতিক কর্মসূচির মঞ্চসজ্জা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কর্মসূচির ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, মঞ্চে ওঠার সিঁড়ি বাংলাদেশের জাতীয় পতাকার আদলে লাল-সবুজ রঙে তৈরি করা হয়েছে এবং মঞ্চের উপরের অংশজুড়ে ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পতাকার অনুরূপ সবুজ রঙের ব্যাকড্রপ ও ভিজ্যুয়াল ডিজাইন। এ নিয়ে নেটিজেনদের বড় একটি অংশ অভিযোগ করছেন, জাতীয় পতাকার রঙ এভাবে সিঁড়ির মতো স্থানে ব্যবহার করে কার্যত সেটিকে ‘পদদলিত’ করা হয়েছে, যা জাতীয় মর্যাদার পরিপন্থী এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিক্রিয়াগুলোতে ক্ষোভ প্রকাশ করে একজন লিখেছেন, “যে পতাকা ছিনিয়ে আনতে ৩০ লাখ শহীদ প্রাণ দিলেন, ৩

লাখ মা-বোনের সম্ভ্রম বিসর্জন দিতে হলো, সেই পতাকার রং আজ রাজনৈতিক সাজসজ্জায় পদদলিত হচ্ছে। এটি শুধু দৃষ্টিকটু নয়, চরম অপমান।” ‘মনস্তাত্ত্বিক বার্তা’ নিয়েও প্রশ্ন এ বিষয়ে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, মঞ্চের নকশায় একটি প্রতীকী বার্তাও থাকতে পারে। তাঁদের মতে, নিচে বাংলাদেশের পতাকার রঙের অনুকরণ এবং উপরে পাকিস্তানি সবুজের প্রাধান্য দেওয়ার মাধ্যমে একটি বিতর্কিত ভিজ্যুয়াল বার্তা উপস্থাপিত হয়েছে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল। তবে এই ব্যাখ্যাকে অনেকে অতিরঞ্জিত বলেও মন্তব্য করছেন। তাঁদের মতে, এটি পরিকল্পনাহীন বা দায়িত্বজ্ঞানহীন ডিজাইনের ভুলও হতে পারে। আইনগত প্রশ্নও সামনে বাংলাদেশের জাতীয় পতাকা সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, জাতীয় পতাকা বা তার রঙ এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে তা অসম্মানিত হয় বা অপমানের ইঙ্গিত

বহন করে। আইন বিশেষজ্ঞরা বলছেন, যদি প্রমাণিত হয় যে জাতীয় পতাকার প্রতীকী রঙ ইচ্ছাকৃতভাবে পদদলিত হওয়ার মতো স্থানে ব্যবহার করা হয়েছে, তাহলে তা আইনগত অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। একজন আইনজীবী জানান, “জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়টি সংবিধান ও বিধিমালায় সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এখানে অবহেলা, অসচেতনতা কিংবা উদ্দেশ্য—যাই হোক না কেন, বিষয়টি খতিয়ে দেখার সুযোগ রয়েছে।” জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য নেই এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মঞ্চসজ্জা নিয়ে এই বিতর্ক নতুন করে রাজনৈতিক শিষ্টাচার, জাতীয় প্রতীক ব্যবহারের নীতি ও মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা বজায় রাখার বিষয়টি সামনে এনে দিয়েছে বলে মনে

করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি! লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ নিহত কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে বড় লাফ মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশও দেশে ভূমিকম্প অনুভূত বিএনপি-জামায়াত সংঘর্ষ, নওগাঁ রণক্ষেত্র ২০ মিনিটের ব্যবধানে আবার ভূমিকম্প হার্ভার্ডের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার ঘোষণা ট্রাম্পের মহাত্মা গান্ধীর ৪২৬ কেজি ওজনের ভাস্কর্য চুরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম এখন মা হয়ে এই বিষয়গুলো বুঝতে পারি : আলিয়া ভাট সোনার বাজারে বড় স্বস্তি, কমলো দাম অবৈধ অভিবাসন ঠেকাতে আরও কড়া অবস্থানে ইইউ ইতালিতে জরুরি অবস্থা ঘোষণা বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্ত পাকিস্তানের ৩০ কোটির চুক্তিতে ১৬ কোটিই পানিতে: প্রেস সচিবের ভাইয়ের ভুয়া কাগজে নিঃস্ব ডা. শাহরিয়ার গৃহকর্মী নির্যাতন ‘নাটক’ ৩৭ হাজার কোটির বোয়িং ডিল: ‘পথের কাঁটা’ সরাতেই এমডি গ্রেপ্তার বাংলাদেশ অস্থিতিশীল হলে দিল্লিও নিরাপদ নয়: দক্ষিণ এশিয়ার সামনে এক ভয়ংকর সতর্কঘণ্টা ভারত থেকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের ছক কষছে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বিএনপি এখন মার্কিন দূতাবাসের ‘পুতুল’, তারেক রহমান তাদের হাতে জিম্মি: সজীব ওয়াজেদ