ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হজ ক্যাম্পে ৮ লাখ টাকা মূল্যের সৌদি রিয়াল চুরি, দুইদিনেও ধরা পড়েনি কেউ
তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কায় আইএমএফ ঋণ বন্ধ: রেজা কিবরিয়া
সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে যা বললেন ছাত্রদল সভাপতি
শক্তিশালী হলে শিবির সন্ত্রাসের বীজ বপন করে: নাছির
ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত
এবার এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল
আইনি মারপ্যাঁচে আসন হারাতে পারেন জামায়াত জোটের প্রার্থী
জননেতা তোফায়েল আহমেদ এর সহধর্মিণী আনোয়ারা বেগমের মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শোক
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ঊনসত্তরের গণ -অভ্যুথানের মহানায়ক, উপমহাদেশের অন্যতম খ্যাতিমান রাজনৈতিক নেতা, জননেতা তোফায়েল আহমেদ এর সহধর্মিণী আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২০ নভেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনোয়ারা বেগম ছিলেন একজন শান্ত, সহনশীল ও সদালাপী মানুষ। জননেতা তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নীরবে শক্তি, সাহস ও প্রেরণা যুগিয়েছেন, পাশে থেকেছেন সবসময়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জননেতা তোফায়েল আহমেদ এর সহধর্মিণী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে
এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
এবং মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।



