তথাকথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক প্রদত্ত রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫

তথাকথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কর্তৃক প্রদত্ত রায় প্রত্যাখ্যান করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৫ |
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে তথাকথিত বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রায় দেশবাসীর সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে প্রত্যাখান করে এক বিবৃতি প্রদান করেছে। বিবৃতিতে বলা হয়, দেশবাসীর সঙ্গে আমরা গভীর ক্ষোভ ও বেদনাহত চিত্তে লক্ষ করছি যে, নির্বাচিত সরকারের স্থলে অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং অবৈধভাবে ক্ষমতা দখল করে। অতঃপর বিশ্বজনস্বীকৃত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নীতিমালা লঙ্ঘন করে অবৈধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে। যা সম্পূর্ণরূপে বেআইনি, বিদ্বেষপ্রসূত, প্রতিহিংসামূলক এবং প্রতিশোধপরায়ণও বটে। ফ্যাসিস্ট ইউনূস দখলকৃত ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য দেশরত্ন শেখ

হাসিনার বিরুদ্ধে এই হিংসাত্মক পদক্ষেপ গ্রহণ করে। বিবৃতিতে বলা হয়, দেশবাসী ও বিশ্ববাসীর কাছে অবৈধ আইসিটি কর্তৃক পরিচালিত বিচার কার্য ইতিমধ্যে প্রহসন হিসেবে পরিগণিত হয়েছে। মূলত অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রগতিশীল, অসাম্প্রদায়িক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠানোর জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, আইসিটি গঠনে সাংবিধানিক ও আইনি পক্রিয়া অনুসরণ করা হয়নি। কারণ ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার‍্যোগ্য (যেমন- মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা) সংঘটিত হয়নি। বিবৃতিতে বলা হয়, আমাদের দেশের সংবিধান মোতাবেক একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত

সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের বিধান রয়েছে। দেশের বর্তমান সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তাই এই প্রহসনের বিচার সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থী। এখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এমনকি সরকার নিযুক্ত আইনজীবী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে একবারের জন্য যোগাযোগও করেনি। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর ক্ষোভ, উদ্বেগ, দুঃখ ও বেদনাহত চিত্তে এই বিদ্বেষপ্রসূত, প্রতিশোধপরায়ণ ও প্রতিহিংসামূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি এই রায়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। একইসাথে জানাচ্ছি, আমাদের চলমান শাটডাউন কর্মসূচি আগামীকাল ১৮ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। অবৈধ ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী

খুনি-ফ্যাসিস্ট ইউনূস সরকারের পতন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় উত্তরণ না হওয়া পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। কর্মসূচি : ১৮ নভেম্বর : সারা দেশে সর্বাত্মক শাটডাউন ১৯-২১ নভেম্বর : সারা দেশে বিক্ষোভ, প্রতিবাদ এবং প্রতিরোধ⁩ ⁩ ⁨প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১৭ নভেম্বর ২০২৫

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১৩ লাখ টাকা দিলে পরীক্ষা ও পাস করা ছাড়াই জাতীয় জাদুঘরে চাকরির নিশ্চয়তা! খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ থেকে এখন বিশ্বের তীব্র খাদ্য সংকটের শীর্ষ ১০ দেশের একটি বাংলাদেশ টিটিপির নিশানায় বাংলাদেশ: সারাদেশে ‘রেড অ্যালার্ট সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সম্ভাব্য সমন্বিত হামলার সতর্কতা জারি করেছে পুলিশ ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ড: জামিল লিমনের লাশ উদ্ধার, নাহিদা বৃষ্টির মৃত্যু নিশ্চিত বহুমুখী সংকটে শিল্পখাত, টিকে থাকার লড়াইয়ে ধুঁকছে সিমেন্টসহ উৎপাদন খাত ইউএন টর্চার এক্সপার্ট এখনো জুলাই’২০২৪-এ আটকেঃ অ্যালিস এডওয়ার্ডস অ্যাকটিভিস্টদের মতামত প্রকাশে বাধা দিলেন ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা জোরদার: ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফর খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ২ চকরিয়ায় রাজনৈতিক ছত্রছায়ায় বন ও নদীখেকোদের মহোৎসব: অসহায় বনবিভাগ নড়াইলে প্রাচীর তুলে ২৫ হিন্দু পরিবারের রাস্তা অবরুদ্ধ বাংলাদেশ বিমান বাহিনীতে উত্তেজনা: টিটিপির সঙ্গে যোগসূত্রের অভিযোগে একাধিক কর্মী আটক, অনেকে পালিয়েছে বিদেশে উগ্রবাদী হামলার শঙ্কা: সতর্কবার্তার বিষয়টি স্বীকার করল সিটিটিসি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর অনস্ক্রিন চুম্বন দৃশ্য, ৩০ বছরের ‘কিসিং নীতি’ ভাঙা নিয়ে মুখ খুললেন কাজল গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সদরের যুদ্ধবিরতি বাড়লেও থামেনি হিজবুল্লাহ-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন চালের দামের ওপর বাড়তি ভাড়ার প্রভাব