আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৫

আরও খবর

আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন

বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?

রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো : বঙ্গবীর কাদের সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৫ |
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে মায়ের মতো শ্রদ্ধার পাত্রী। তবে ব্যক্তিগত এই শ্রদ্ধার সম্পর্ক থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে তার অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন। একই সাথে তিনি দাবি করেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাননি, বরং তাকে রাষ্ট্রীয়ভাবে ভারতে পাঠানো হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) ‘চিঠি’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, "আসলে শেখ হাসিনা আমার মায়ের মতো। পৃথিবীতে আমার মায়ের চাইতে কোনো সম্মানী ব্যক্তি নাই আমার কাছে।" তিনি আরও বলেন, তার কোনো বড় বোন না থাকায় শেখ হাসিনা সেই অভাব পূরণ

করেছেন এবং তিনি শতবার তার পায়ে হাত দিয়ে সালাম করেছেন, স্থান-কাল বিবেচনা না করেই। ব্যক্তিগত সম্পর্কের কথা বললেও রাজনৈতিক দূরত্বের কারণ হিসেবে শেখ হাসিনার কর্মকাণ্ডকে দায়ী করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, "তার সঙ্গে আমার দূরত্ব তার কর্মকাণ্ডের। তার বহু কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না।" তার মতে, সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনা সবার জন্য, এমনকি "চোরের জন্যও" দায়িত্ব পালনে ততটা গুরুত্ব দেননি। কাদের সিদ্দিকী শেখ হাসিনার costante "বিএনপি-জামায়াত" বক্তব্যের সমালোচনা করে বলেন, "আমি অনেকবার শেখ হাসিনাকে বলার চেষ্টা করেছি এবং সামনাসামনি বলেছি যে আপনি ৬ মাস শুধু ‘বিএনপি-জামায়াত’ এই কথাগুলো বক্তৃতায় দাঁড়িয়ে বাদ দেন। দেখবেন, উনাদের না হলেও ১০ শতাংশ জনপ্রিয়তা কমবে।" বিরোধী দলের

সমালোচনা করার দায়িত্বে সরকারের অন্যায়ভাবে বাধা দেওয়াকেও তিনি সমর্থন করেন না বলে জানান। শেখ হাসিনার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর আইনগত প্রতিকার হতে হবে। তিনি বলেন, "তিনি আইনের ঊর্ধ্বে- এটাকে আমি মানব না। আবার যারা আছেন, তাকে আইন ছাড়াই তার বিচার করবেন। এটাকেও সমর্থন করব না।" যারা বলছেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বঙ্গবীর বলেন, "ব্যাকরণগত দিক থেকে এটাকে আমি মানি না। শেখ হাসিনা পালায়নি।" তিনি যুক্তি দেখান, "শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে ভারতে পাঠানো হয়েছে। তিনি সেনাবাহিনীর, বিমান বাহিনীর বিমানে গেছেন এবং ভারতে গিয়ে সামরিক বিমান ঘাঁটিতে নেমেছেন, কোনো যাত্রীবাহী বিমানবন্দরে নামেননি। তাই

উনি পালিয়ে যাননি।"

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার পাকিস্তানের বিপক্ষে গতির লড়াইয়ে নামছে ভারত জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের রেকর্ড হার ২০২৬ সালের সেরা দশটি বৃক্ষরোপণ প্রকল্প প্রকাশিত রবীন্দ্রসরোবরে নাচ-গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব ইপিজেডের বর্জ্যে গোমতী দূষণ, ৫ হাজার পরিবার ঘরছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়া পাচারকালে দুজন গ্রেপ্তার ধীরেন্দ্রনাথ দত্তের বাড়িকে পরিত্যক্ত উল্লেখ করায় আরমা দত্তের আইনি নোটিশ দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, নিষ্পত্তি তিনটি