আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫

আওয়ামী লীগ-জাপাকে নির্বাচনের বাইরে রাখলে ভোটে যাবেন না কাদের সিদ্দিকী, রাজনীতির মোড় কী ঘুরছে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ |
দেশে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। নির্বাচন নিয়ে যখন বিএনপি ও জামায়াত এককভাবে মাঠে নামার ইঙ্গিত দিচ্ছে, তখন ভিন্ন সুর শোনা গেল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪-দলীয় জোটকে বাইরে রেখে তিনি কোনো নির্বাচনে যাবেন না। সোমবার (১০ নভেম্বর) টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বড় রাজনৈতিক পুনর্গঠন চলছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি—দুটি দলই প্রশাসনিক ও রাজনৈতিকভাবে চাপে রয়েছে। বিএনপি এবং জামায়াত এককভাবে প্রার্থী ঘোষণার পথে, কিন্তু

তা নিয়ে বিরোধী শিবিরেও বিভাজন বাড়ছে। এই প্রেক্ষাপটে কাদের সিদ্দিকীর বক্তব্য রাজনৈতিক ভারসাম্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি নতুন করে সামনে এনেছে। তিনি মূলত ইঙ্গিত দিয়েছেন—শুধু আওয়ামী লীগ নয়, সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবে না। কাদের সিদ্দিকী বলেন, “আওয়ামী লীগের ৪৩ শতাংশ, জাতীয় পার্টির ১৪ শতাংশ, আমাদের ৩ শতাংশ ভোট আছে। যদি আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে না পারে, যদি জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটকে নির্বাচনের বাইরে রাখা হয়, তাহলে আমি গামছা নিয়ে ভোটে যাব না। আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে চাই। শুধু বিএনপি বা জামায়াত নির্বাচনে অংশ নিলে তা গ্রহণযোগ্য হবে না।” অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

মুহাম্মদ ইউনূসের দিকেও কাদের সিদ্দিকীর কঠোর সমালোচনা ছিল। তিনি বলেন, “ইউনূস সাহেবকে অনেক বড় মানুষ ভাবছিলাম। শেখ হাসিনা যখন আপনাকে সুদখোর বলেছিল, তখন আমি আপনার পাশে ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, আপনি বাংলার মানুষকে চেনেন না। এনজিও চালানো আর দেশ চালানো এক কথা নয়। এখনো সময় আছে, সবাইকে নিয়ে নির্বাচন করুন।” বঙ্গবীরের এই অবস্থান অন্তর্বর্তী সরকারের ওপর নতুন চাপ তৈরি করবে, কারণ তিনি ঐতিহাসিকভাবে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের প্রতীকী চরিত্র হিসেবে বিবেচিত। তাঁর এই আহ্বান হয়তো আওয়ামী লীগকে আংশিকভাবে হলেও নির্বাচনী প্রক্রিয়ায় ফেরানোর আলোচনায় নতুন মাত্রা আনতে পারে। জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও তিনি তীব্র সমালোচনা করেন। কাদের সিদ্দিকীর ভাষায়, “এই দল সব সময় উল্টো

পথে চলে। পাকিস্তান আমলে তারা ছিল ব্রিটিশদের দালাল, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছে। এখন আবার একা নির্বাচনে নামছে। যদি জামায়াত একা নির্বাচন করে পাঁচটি আসনও পায়, তাহলে আল্লাহকে হাজির নাজির করে বলছি—ভাবব, আমার রাজনীতি শেখা হয়নি।” বিএনপিকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনার সরকার মানুষকে জুলুম করেছে, কিন্তু বিএনপিও এর বাইরে না। ৫ আগস্টের পর দেখা গেছে, আওয়ামী লীগের চেয়ে ৪–১০ গুণ বেশি চাঁদাবাজি হয়েছে। শেখ হাসিনার পতনের সময় মানুষের মনে ধানের শীষ ছিল এক নম্বরে, এখন তা পেটের বিষ।” তিনি বলেন, “আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করি। আমি মুক্তিযুদ্ধ করি, জয় বাংলা বলেই

রাজনীতি করি। যদি জয় বাংলা বলা অপরাধ হয়, তাহলে আমাকে প্রথমে গ্রেপ্তার করুন।” সম্মেলনে সভাপতিত্ব করেন বহেড়াতৈল ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক মতিয়ার রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর