গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন দেওয়ার হিড়িক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৫ |
রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের একটি বাসে, যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন নামের আরেকটি বাসে এবং ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।  সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার

মধ্যে আগুন নির্বাপণ করে। পরে রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।   সর্বশেষ ভোর ৪টায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস। এর আগে, রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বাসে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর

ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে এবং বাসে যাত্রী ছিল নাকি পার্কিং অবস্থায় ছিল তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। 

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা সেফটি ভালভের ত্রুটি, অনিশ্চিত রূপপুরের বিদ্যুৎ ডিভিসি ও কংসাবতী বাঁধের পানি ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যার শঙ্কা শুধু জনপ্রিয়তা তার পরিচয়ের সম্পূর্ণ ব্যাখ্যা নয়: জয়া আনারস খাওয়ার ৮ উপকারিতা ইরানে ‘যখন খুশি’ হামলার হুমকি ট্রাম্পের বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি সিঙ্গাপুরে চার জাতি টুর্নামেন্ট: ব্রাজিলের মুখোমুখি জাপান প্রতিমন্ত্রী শাহে আলমের ভিজিটিং কার্ডে করছাড় আবেদন: ছেলের প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধা দাবি! রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের অভিযোগ ব্যক্তিগত জেট নয়, বিমানের লিজ নেওয়া বোয়িং নিয়ে বঙ্গবন্ধুর নামে অপপ্রচার অক্সফোর্ড ম্যাট্রিক্স তুলে ধরে জাতিসংঘে জার্মান আওয়ামী লীগ: দল নিষিদ্ধকরণকে চ্যালেঞ্জ করে হস্তক্ষেপ আহ্বান ট্রেনে ইন্টারনেট চালু হতেই চুরির মহোৎসব, উধাও স্টারলিংকের মূল্যবান যন্ত্র শেখ হাসিনার দূরদর্শিতা: শুধু টোলনির্ভর নয়, ভেবে রেখেছিলেন সাধারণের টোলমুক্ত যাতায়াতের কথাও