স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫

স্ট্রং ভল্টে সোনা-হীরা থাকলেও চুরি শুধু অস্ত্র, বাড়ছে শাহজালাল আগুনের রহস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যেও অক্ষত ছিল স্ট্রং রুমের ভল্ট। কিন্তু সেই ভল্ট থেকেই চুরি হয়েছে সাতটি আগ্নেয়াস্ত্র। সোনা, হীরা ও অন্যান্য মূল্যবান জিনিস অক্ষত থাকলেও উধাও কেবল অস্ত্র। এতে আগুনের নেপথ্যে নতুন রহস্য তৈরি হয়েছে। গত রোববার নিয়মিত পরিদর্শনের সময় অস্ত্র চুরির বিষয়টি ধরা পড়ে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম৪ কারবাইন রাইফেল ও ব্রাজিলের টরাস পিস্তল। তবে ঠিক কোন ধরনের অস্ত্র কতটি খোয়া গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চুরি হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এম৪ কারবাইন রাইফেল ও ব্রাজিলের টরাস পিস্তল। সুরক্ষিত ওই ভল্ট ভেঙে অস্ত্র চুরির ঘটনায় বিমানবন্দরে তোলপাড় শুরু হয়েছে।

বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং বিষয়টি পুলিশ সদর দপ্তরেও জানানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন, ভল্ট ভাঙা নিয়ে বিমানবন্দর থানায় জিডি হয়েছে, তবে কতটি অস্ত্রের উল্লেখ আছে তা তিনি নিশ্চিত নন। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, গত ১৮ অক্টোবর বিকেলে আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা ধরে চলা অগ্নিকাণ্ডে পুড়ে যায় বিপুল পরিমাণ আমদানি পণ্য। ব্যবসায়ীদের দাবি, এতে ক্ষতির পরিমাণ প্রায় ৳১২ হাজার কোটি টাকা। তবে আগুনে কিছুটা তাপ লাগলেও অক্ষত ছিল স্ট্রং রুমের ভল্ট, যেখানে সোনা, হীরা, গুরুত্বপূর্ণ নথি ও আগ্নেয়াস্ত্র রাখা ছিল। ২৪ অক্টোবর প্রথম দফায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বেসামরিক বিমান

চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ওই ভল্ট পরিদর্শন করেন। তাঁরা তখন লক খোলা এবং ট্রাংক ভাঙা অবস্থায় দেখতে পান। ২১টি আগ্নেয়াস্ত্রের মধ্যে তিনটি আংশিক পোড়া এবং ১৮টি অক্ষত অবস্থায় ছিল। পরে ভল্ট মেরামত করে পুনরায় সিলগালা করা হয়। অগ্নিকাণ্ডের পর থেকে ভল্টের নিরাপত্তার দায়িত্বে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. জামাল হোসেন ২৮ অক্টোবর বিমানবন্দর থানায় জিডি করেন। ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জামসহ আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। বিমানবন্দর নিরাপত্তা সূত্র জানায়, ভল্টে মূলত বাংলাদেশ পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা আগ্নেয়াস্ত্র সংরক্ষিত ছিল। তবে অগ্নিকাণ্ডে নথিপত্র পুড়ে যাওয়ায়

অস্ত্রের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় দফায় পরিদর্শনে দেখা যায়, ২১টির মধ্যে সাতটি অস্ত্র নেই। এরপর অবশিষ্ট ১৪টি অস্ত্র থানায় সরিয়ে নেওয়া হয়। পুলিশ কর্মকর্তারা বলেন, ভল্টে সোনা ও হীরা থাকলেও শুধু আগ্নেয়াস্ত্র চুরি রহস্যজনক। তাঁদের ধারণা, এটি পরিকল্পিত কাজ হতে পারে। বিমানবন্দর থানার উপপরিদর্শক মাইনুল ইসলাম জানান, তদন্ত চলছে। কার্গো কমপ্লেক্সের আশপাশের সিসিটিভি ক্যামেরাগুলো আগুনে পুড়ে যাওয়ায় কোনো ফুটেজ পাওয়া যায়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত সিসিটিভি ক্যামেরা এখনো সচল করা হয়নি, নতুন ক্যামেরাও বসানো হয়নি। ফলে ফুটেজের মাধ্যমে চোর শনাক্তের সুযোগ নেই। এ ঘটনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আলাদা তদন্ত কমিটি গঠন

করেছে। ঘটনাটির পর নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা বিভাগগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তদন্তকারীরা বলছেন, সোনা-হীরা নয়, কেবল অস্ত্র চুরি — এ তথ্যই ইঙ্গিত দেয় আগুনের পেছনে হয়তো ছিল আরও বড় কোনো পরিকল্পনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল!